শাওনের ফেসবুক আইডির কী হলো?

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৬:৫৮ পিএম

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। এরই মধ্যে তার ফেসবুক অ্যাকাউন্টটি আর দেখা যাচ্ছে না। তবে অভিনেত্রীর বেশ কয়েকজন ঘনিষ্ঠজন দাবি করেছেন, প্রচুর রিপোর্টের কারণে ফেসবুক কর্তৃপক্ষ অ্যাকাউন্টটি সাসপেন্ড করেছে।
আজ (৫ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি পোস্ট দেন অভিনেত্রী সোহানা সাবা। তিনি কিছু স্ক্রিনশট প্রকাশ করেছেন, যেখানে দেখা যায়— ফেসবুক ১৮০ দিনের মধ্যে অ্যাকাউন্টটির জন্য আপিলের সুযোগ দিয়েছে। এই সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না দেওয়া হলে অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে লেখিকা তামান্না সেতু ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বন্ধু মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্টটি প্রচুর রিপোর্টের কারণে ফেসবুক থেকে সাসপেন্ড করা হয়েছে। এর আগে যে পোস্টটি নিয়ে আলোচনার সূত্রপাত হয়, সেই পোস্টটিও তিনি নিজে ডিলিট করেননি।’
এর আগে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে শাওনসহ ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
রাষ্ট্র সংলাপ ফোরামের নেতারা এই অভিযোগ করেন। তাদের দাবি, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হয়েছে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত মেহের আফরোজ শাওনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাও অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

‘ফিল্ম আমার পেশা, আমার দ্বিতীয় পরিবার। এই ইন্ডাস্ট্রি থেকেই উপার্জন করেছি, পরিবার চালিয়েছি। আমি কেন ফিল্মকে পাপ বলব?’—সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নামে ছড়িয়ে পড়া একটি বক্তব্য নিয়ে...
পাপারাৎসিদের ক্যামেরার সামনে তারকাদের হাসিমুখে পোজ দেওয়াটাই যেন স্বাভাবিক দৃশ্য। তবে সব সময় যে পরিস্থিতি এতটা স্বস্তিদায়ক থাকে না, তারই প্রমাণ মিলল বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের ক্ষেত্রে। একের...
প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
সামাজিকমাধ্যমে ক’দিন আগেও স্ত্রী-সন্তানকে নিয়ে বিভিন্ন আনন্দঘন মুহূর্ত প্রকাশ করেছেন ‘বাংলা ফাইভ’ ব্যান্ডের ড্রামার আদনান রুশদী। তবে স্ত্রী শিরিন সুলতানা ডেঙ্গুতে আক্রান্ত হলে টাইমলাইনের সেই চিত্র...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর