বিয়ের মঞ্চে আমিরের পায়ে নূপুর! যা জানা গেল

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০২:৫৩ পিএম

নিজের ব্যক্তিত্বের মতোই বিয়ের সাজেও চেনা ধারা ভেঙেছেন বলিউডের তারকা অভিনেতা আমির খান। ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে পায়ে ভারী রুপার নূপুর পরে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

গত ৫ জুলাই মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসভবনে ঘরোয়া আয়োজনে গৌরি স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আমির। বিয়ের অনুষ্ঠানে দুজনকেই দেখা যায় পরিমিত অথচ রুচিশীল ঐতিহ্যবাহী সাজে। তবে অতিথিদের পাশাপাশি নেটিজেনদের নজর কেড়েছে আমিরের পায়ে থাকা ভারী রুপার নূপুর।

অনুষ্ঠানের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা। ধুতি-কুর্তার নিচ থেকে উঁকি দেওয়া নূপুরটি মুহূর্তেই ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

বিয়ের দিন আইভরি রঙের ধুতি-কুর্তার সঙ্গে বুকের বাঁ পাশে একটি আকর্ষণীয় ব্রোচ পরেছিলেন আমির। আর সেই ঐতিহ্যবাহী সাজের সঙ্গে পায়ের রুপার নূপুর যোগ করে তিনি নিজের স্টাইলকে দিয়েছেন ভিন্ন মাত্রা।

অন্যদিকে, নববধূ গৌরি স্প্র্যাটও নজর কেড়েছেন তার মার্জিত সাজে। আমিরের পোশাকের সঙ্গে মিল রেখে তিনি পরেছিলেন হালকা প্যাস্টেল শেডের লেহেঙ্গা। ফুল-স্লিভ নেট ব্লাউজে ছিল সূক্ষ্ম কাটওয়ার্কের নকশা। এক কাঁধে ওড়না, সাইড-পার্ট করা চুলে তাজা ফুলের বিনুনি এবং লেয়ার্ড নেকলেস, চোকার ও মানানসই কানের দুলে সম্পূর্ণ হয় তার কনের সাজ।

তা এক পায়ে রুপার নূপুর কেন পরেছিলেন আমির? আমির খানের ঘনিষ্ঠ সূত্র থেকে ভারতের গণমাধ্যম জানান, কু-নজর থেকে বাঁচতেই নাকি রুপার নূপুর পরেছিলেন আমির। এটা নাকি রাজস্থানী প্রথা। জানা গিয়েছে, স্ত্রী গৌরিই নাকি এই নূপুর পছন্দ করে দিয়েছিলেন।

তবে আমিরের পায়ের রুপার নূপুর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হলেও, এ বিষয়ে অভিনেতার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
নব্বই দশকের প্রেমের গল্পগুলো নিয়ে আধুনিক আবহে নির্মিত ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব দিয়াস লাভ জার্নি)। বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে সেই সময়ের ভালোবাসার গল্প ও অনুভূতিকে তুলে ধরার প্রয়াসেই...
‘ভালো কৌতুক, তাই না?’—ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ পড়ার খবর পেয়ে এভাবেই ক্ষোভ ঝাড়লেন অভিনেতা প্রকাশ রাজ। শুধু ক্ষোভ নয়, তার দাবি—বেঙ্গালুরুর প্রায় ৬৫ লাখ ভোটারের সঙ্গে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
গত ১৭ বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি জ্বালানি খাতে হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাস খাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে...
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নিয়োগ নিয়ে বিরোধের জেরে বিএনপিপন্থী আইনজীবীদের দুই গ্রুপের মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর