সংবিধান সংশোধন কমিটি গঠনের পর বিরোধী দলের ওয়াকআউট

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৯:৫৯ পিএম

গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধন কমিটি গঠনের অভিযোগে সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের সংসদ সদস্যরা। আজ সোমবার জাতীয় সংসদে সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এই প্রস্তাবের বিরোধিতা করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। 

চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল, জোট ও স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধনসংক্রান্ত একটি বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ১৭ সদস্যের এই কমিটিতে বিএনপির সাতজন, বাংলাদেশ জাতীয় পার্টির একজন, গণসংহতি আন্দোলনের একজন, গণঅধিকার পরিষদের একজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন, স্বতন্ত্র একজন এবং বিরোধী দলের পাঁচজন সদস্য রাখার পরিকল্পনা ছিল।’

চিফ হুইপ আরও বলেন, ‘বিরোধী দলের সদস্যদের নাম চেয়ে কয়েক দফা যোগাযোগ করা হলেও তারা এখন পর্যন্ত কোনো নাম দেয়নি। তাই বিরোধী দলের জন্য নির্ধারিত পাঁচটি পদ শূন্য রেখে আপাতত ১২ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব করা হচ্ছে। পরে বিরোধী দল সদস্যদের নাম দিলে তাদের অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে।’

এরপরই বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান দাঁড়িয়ে বলেন, তাঁরা কখনো কমিটিতে সদস্য দেওয়ার আশ্বাস দেননি। তিনি বলেন, ‘আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা কখনো বলিনি যে আমরা নাম দেব। আমরা ধারণাগতভাবে (কনসেপচুয়ালি) এটাকে গ্রহণ করিনি। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো গণভোটের ফল বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। সেই অঙ্গীকার থেকেই তারা সংসদ সদস্য হিসেবে এবং সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। ওটাকে যদি বাইপাস করার জন্য এই কমিটি গঠন করা হয়, তাহলে আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি।’

শফিকুর রহমান বলেন, ‘গণতন্ত্রের দাবি হচ্ছে জনগণের মতামতকে সম্মান করা। প্রায় ৬৮ দশমিক ৬ শতাংশ মানুষ যে মতামত দিয়েছেন, সেটি এভাবে উপেক্ষা করা হলে ভবিষ্যতে গণতান্ত্রিক ব্যবস্থার ওপর জনগণের আস্থা ক্ষুণ্ন হবে। জনগণের এই অভিপ্রায়কে কোনোভাবেই অপমান করা উচিত হবে না। সেজন্য তাদের প্রতি সম্মান রেখেই আমরা শুধু এই কমিটিতে অংশগ্রহণ করব না; জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না—এর প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি।’

শফিকুর রহমানের বক্তব্যের পর বিরোধী দলের সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

অনলাইনে মাদক কেনাবেচা, সরবরাহ, বিজ্ঞাপন, মধ্যস্থতা বা লেনদেনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়েছে। নতুন বিল অনুযায়ী, এ ধরনের সাইবার অপরাধ...
বরিশাল জেলা সফরের উদ্দেশে সড়ক পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে গুরুত্বপূর্ণ বেশকিছু কর্মসূচিতে যোগ দেবেন তিনি। আজ সোমবার সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে যাত্রা শুরু করেন...
সাবেক রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের কবরস্থানে দাফন করা হয়েছে। দ্বিতীয় জানাজায় প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিরা অংশ নেন।
সোমবার সকাল সাড়ে ১০টায় গৌরনদী উপজেলার বাড়াজোর ইউনিয়নে সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টায় নগরীর বধ্যভূমি সংলগ্ন এলাকায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ...
কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে মাছ ধরার একটি ট্রলার ডুবে চার জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও একজন জেলে নিখোঁজ রয়েছেন। সোমবার রাত থেকে উদ্ধার অভিযান চালিয়ে ট্রলারটি উদ্ধার করা হলে এর ভেতর থেকে চার...
আজ অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন সম্পর্কে বিভিন্ন মাধ্যমে উথাপিত বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা অবগত রয়েছে। বোর্ড...
গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে সংসদ ও সংসদের বাইরে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ সোমবার রাতে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে...
মাছ ও লবণের ঘের রক্ষায় জলকপাট বন্ধ করে দেওয়ার কারণেই চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার ভয়াবহতা বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বন্যার প্রথম দুইদিন এই অবস্থা ছিল। তবে, পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে স্থানীয়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর