বরিশাল জেলা সফরের উদ্দেশে সড়ক পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে গুরুত্বপূর্ণ বেশকিছু কর্মসূচিতে যোগ দেবেন তিনি। আজ সোমবার সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী।
দক্ষিণাঞ্চলের এই জেলা সফরে গৌরনদী ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান। প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।
সকাল সাড়ে ১০টায় গৌরনদীর বাটাজোর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টায় যাবেন নগরীর বধ্যভূমি সংলগ্ন এলাকায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে।
এরপর বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলের মানুষ। সরকার প্রধানের কাছে নিজেদের বিভিন্ন প্রত্যাশা তুলে ধরার আশা তাদের।



