সংসদ প্রাঙ্গণেই চিরনিদ্রায় শায়িত জমির উদ্দিন সরকার

সাবেক রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের কবরস্থানে দাফন করা হয়েছে। দ্বিতীয় জানাজায় প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিরা অংশ নেন।

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৬:৩৯ পিএম

চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণেরকবরস্থানে তাকে দাফন করা হয়েছে। 

রোববার বাদ আসর সংসদের দক্ষিণ প্লাজার নিচের টানেলে জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ সংসদ সদস্যরা। 

এর আগে জমির উদ্দিন সরকারের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ধানমণ্ডির তাকওয়া মসজিদ প্রাঙ্গণে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মরদেহ তাঁর গ্রামের বাড়ি পঞ্চগড়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। 

আজ ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির এই বর্ষীয়ান নেতা। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে বেশকিছু দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

দীর্ঘ রাজনৈতিক জীবনে জমির উদ্দিন সরকার জাতীয় সংসদের স্পিকার এবং বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

 

 

 

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমেছে শোকের ছায়া।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে বীর উত্তম খেতাবে ভূষিত করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের প্রতি আহ্বান জানিয়েছেন রাওয়া চেয়ারম্যান ব্রিগ. জেন. (অব) আব্দুল হক। 
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ইস্টবেঙ্গল রেজিমেন্ট যদি বিদ্রোহ না করতো তাহলে বাংলাদেশ এখনও পাকিস্তানই থাকত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ...
হাইকোর্টের রায়ের পর নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের মাধ্যমে চট্টগ্রাম-২ আসনের বিএনপির নির্বাচিত প্রার্থী সরোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। জাতীয় সংসদ ভবনে স্পিকারের উপস্থিতিতে শপথ...
ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যানকে নিয়ন্ত্রণ হারানো দ্রুতগতির ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ভ্যানচালকসহ একই...
ছয় মাস চিকিৎসার পর সুন্দরবনে ছাড়া হওয়া রয়েল বেঙ্গল বাঘিনীর গতিবিধি পর্যবেক্ষণে ২০টি ইনফ্রারেড ক্যামেরা বসিয়েছে বন বিভাগ। আধুনিক প্রযুক্তির মাধ্যমে তার চলাচল ও আচরণ নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।
এ বছর প্রায় ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী প্রাথমিকে বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) বৃত্তি পেয়েছে প্রায় ৩২ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী। আজ রোববার দুপুরে ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই...
৯৯৯  থেকে সংবাদ পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল প্রচন্ড বৃষ্টির মধ্যে ৩ কিলোমিটার পাহাড়ি ঝিরিপথ পায়ে হেঁটে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে এবং রাত ৮টা ১০ মিনিটে সুপ্তধারা ঝর্ণার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর