শুভ-ফারিয়ার 'ঠিকানা বাংলাদেশ' আসছে কবে

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৫:২৭ পিএম

মুক্তিযুদ্ধের সময় গঠিত স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক লড়াইকে বড় পর্দায় তুলে আনছে সিনেমা 'ঠিকানা বাংলাদেশ'। দীর্ঘদিনের অপেক্ষার পর ছবিটি এবার মুক্তির প্রস্তুতি শুরু করেছে। এরই অংশ হিসেবে ঐতিহাসিক ২৫ জুলাই তারিখে প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম পোস্টার।

নির্মাতা অনম বিশ্বাস পরিচালিত সিনেমাটির পোস্টার প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এর প্রচারণা কার্যক্রম। মুক্তিযুদ্ধের এক অনন্য অধ্যায়—স্বাধীন বাংলা ফুটবল দলের আত্মত্যাগ, দেশপ্রেম এবং সংগ্রামের গল্পই উঠে আসবে এই সিনেমায়। ১৯৭১ সালের ২৫ জুলাই ভারতের নদীয়া ফুটবল একাদশের বিপক্ষে মাঠে নেমেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। বিদেশের মাটিতে প্রথমবারের মতো বাংলাদেশের লাল-সবুজ পতাকা বহন করে খেলতে নামা সেই ম্যাচটি মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় হিসেবে বিবেচিত হয়। সেই ঐতিহাসিক ঘটনাকেই কেন্দ্র করে নির্মিত হয়েছে 'ঠিকানা বাংলাদেশ'।

প্রকাশিত পোস্টারে যুদ্ধকালীন বাংলাদেশের প্রতীকী আবহ ফুটিয়ে তোলা হয়েছে। পানিতে ডুবে থাকা জনপদের সামনে এক ফুটবলারের ভাস্কর্য, আকাশে যুদ্ধবিমান এবং পাশে উড়তে থাকা বাংলাদেশের পতাকা—সব মিলিয়ে পোস্টারটি মুক্তিযুদ্ধ ও ফুটবলকে এক সুতোয় গেঁথে প্রতিরোধের এক শক্তিশালী বার্তা তুলে ধরেছে।

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, রেজওয়ান পারভেজ, খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, আজাদ আবুল কালাম ও শতাব্দী ওয়াদুদসহ আরও অনেক শিল্পী। সিনেমাটির মুক্তি প্রসঙ্গে নির্মাতা অনম বিশ্বাস জানান, 'ঠিকানা বাংলাদেশ' এ বছরই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে ধীরে ধীরে প্রচারণামূলক কার্যক্রম শুরু করছেন তারা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সিনেমাটি। মুক্তিযুদ্ধভিত্তিক এই সিনেমায় শুধু যুদ্ধের গল্পই নয়, স্বাধীন বাংলা ফুটবল দলের মাঠের লড়াই, দেশপ্রেম এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলার সংগ্রামও তুলে ধরা হবে।

প্রথমবার জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। নির্মাতা জাহিদ প্রীতম পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম ‌‘হ্যাপিলি ম্যারিড’-এ দেখা যাবে তাঁদের। এই ফিল্মের মাধ্যমে দীর্ঘদিন পর আবারও চরকির কোনো কনটেন্টে...
প্রতিবারের মতো এবারও ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে জমজমাট লড়াই হতে যাচ্ছে! বিগ বাজেটের একঝাঁক সিনেমা নিয়ে প্রস্তুত ঢালিউড। শেষ মুহূর্তের প্রচারণায় মেতেছেন তারকারা। কিন্তু দর্শক হিসেবে আপনার টিকিটের...
ঈদের আনন্দ বাড়িয়ে দিতে নতুন গান নিয়ে শ্রোতা-দর্শকদের মাঝে হাজির হচ্ছেন গ্ল্যামারাস চিত্রনায়িকা-গায়িকা নুসরাত ফারিয়া। এবারের উৎসবে তার বিশেষ চমক হিসেবে থাকছে সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে...
ঢালিউড অভিনেতা আরিফিন শুভর ক্যারিয়ারে অন্যতম সিনেমা হয়েছে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি ‘মুজিব: একটি জাতির রূপকার’। এতে অভিনয় করে একসময় যেমন তুমুল প্রশংসা পেয়েছেন, শুনেছেন সমালোচনাও।...
প্রবাসীদের হয়রানি কমাতে ও সরকারি সেবা সহজ করতে আগামী মাসে চালু হচ্ছে প্রবাসী কার্ড। জনতা ব্যাংকের মাধ্যমে প্রথম ধাপে ৫০ হাজার নারী কর্মীকে কার্ড দেওয়া হবে। এতে বিমানবন্দর, হাসপাতাল, আর্থিক লেনদেনসহ...
রোববার হারারেতে জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত এক ফিফটি করে ফের ইতিহাস গড়েছেন ভারতীয় তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। ১৫ বছর বয়সী এই বিস্ময় বালক ৩১ বলে ৬টি চার ও ২টি...
রাজধানীর বসিলা এলাকায় আমান কনজ্যুমার অ্যান্ড টয়লেট্রিজ ও স্ট্যান্ডার্ড কনজ্যুমার অ্যান্ড টয়লেট্রিজ প্রতিষ্ঠান দুটি বিভিন্ন কোম্পানির নামের সঙ্গে সাদৃশ্য রেখে হ্যান্ড ওয়াশ ও লিকুইড টয়লেট ক্লিনার...
সন্ত্রাসবাদ প্রতিরোধের কারণ দেখিয়ে পশ্চিম তীরে ব্যাপক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, নাবলুস ও জেনিনসহ বেশ কয়েকটি শহরে চালানো হয়েছে এই অভিযান। এদিকে অভিযানের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর