নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা করে যা বললেন প্রিন্স মাহমুদ

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০১:২৮ পিএম

বর্ষীয়ান রাজনীতিবিদদের নিয়ে প্রায়ই নানা মন্তব্য করে থাকেন এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এরইমধ্যে তাঁর বেশকিছু মন্তব্য সামাজিকমাধ্যমে সমালোচনার পাশাপাশি হাস্যরস তৈরি করেছে। সম্প্রতি স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে ফের সমালোচনার মুখে পড়লেন এই এনসিপি নেতা। এবার তাঁর সেই বক্তব্যের তীব্র সমালোচনা করলেন জনপ্রিয় সুরকার ও গীতিকার প্রিন্স মাহমুদ।  

বৃহস্পতিবার (৩০ জুলাই) সামাজিকমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন এই সুরকার-গীতিকার। তিনি বলেন, ‘মির্জা ফখরুল কী যোগ্যতা রাখেন বা না রাখেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছ থেকে কাউকে শুনতে হবে না। মস্তিষ্কে অক্সিজেনের স্বল্পতার কারণে প্রায়শ বিভ্রান্ত হয়ে আজেবাজে বকা, অস্বাভাবিক আচরণ করা এই ছেলের অভ্যাসে পরিণত হয়েছে, প্রতিটি বক্তব্যই শুরু হয় ব্যক্তি আক্রমণ দিয়ে। ভুলে যায়, রাজনীতিতে শিষ্টাচার থাকা কতটা জরুরি। কেউই অহংকারী আর বেয়াদব পছন্দ করে না।’

যোগ করে তিনি আরও বলেন, ‘সত্যিকার অর্থে না চাইতেই প্রচুর প্রাপ্তিযোগ এই ছেলের মস্তিষ্কের ওপর অতিরিক্ত চাপ তৈরি করেছে। নিজেকে সামলাতে পারছে না। শারীরিক অবস্থা জরুরি চিকিৎসাকেন্দ্রিক অবস্থায় আছে। চিকিৎসা দরকার।’

সম্প্রতি এক সভায় স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কটাক্ষের সুরে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘মির্জা ফখরুল রাষ্ট্রপতি কেন, মন্ত্রী হওয়ারও যোগ্যতা রাখেন না!’ তাঁর এমন ‘বেফাঁস বক্তব্য’ সামাজিকমাধ্যমে মুহূর্তেই আলোচনার জন্ম দেয় এবং হাসির খোরাক জোগায়! নেটিজেনদের অনেকে আবার এনসিপি নেতার এই বক্তব্যকে রাজনৈতিক শিষ্টাচার-বহির্ভূত বলেও মনে করছেন।

এ ছাড়াও কিশোরগঞ্জের এক সমাবেশে স্থানীয় প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিয়েও সম্প্রতি এক মন্তব্য করেন, যা ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। এতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘বেয়াদব কমেডিয়ান’ হিসেবে আখ্যায়িত করেন অভিনেতা খায়রুল বাসার।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর