নাট্যকার তানিন রহমান মারা গেছেন

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৯:০০ পিএম

অস্ত্রোপচার সফল হয়েছিল, চিকিৎসকেরা রেখেছিলেন নিবিড় পর্যবেক্ষণে। কিন্তু শেষ রক্ষা হলো না। কিডনি প্রতিস্থাপনের এক দিন পরই আইসিইউতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নাট্যকার তানিন রহমান।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নির্মাতা মাহমুদুর রহমান হিমি। সামাজিকমাধ্যমে শোক জানিয়ে তিনি লিখেছেন, ‘আমাদের সবার প্রিয় তানিন রহমান ভাই আর নেই।’

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তানিন রহমান। সহকর্মী নির্মাতা আশিকুর রহমান জানান, কিছুদিন আগে মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে তাঁর কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্নও হয়েছিল। এরপর তাঁকে রাখা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে। সেখানেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই নাট্যকারের।

এক দশকেরও বেশি সময় ধরে নাটকের গল্প ও চিত্রনাট্য লিখে শোবিজে নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন তানিন রহমান। তাঁর লেখায় তৈরি হয়েছে দর্শকপ্রিয় বহু নাটক। ‘নিয়তি’, ‘মেঘের গল্প’, ‘আবারও’, ‘এই পথ যদি না শেষ হয়’, ‘লাল রঙা স্বপ্ন’, ‘শত ডানার প্রজাপতি’, ‘সেই ছেলেটা’, ‘তোমায় ভালোবেসে’, ‘প্রেম তুমি’, ‘ইন আ রিলেশনশিপ’, ‘এতটা ভালোবাসি’, ‘ভালোবাসার ফানুশ’, ‘নো’ ও ‘উৎসর্গ’—তাঁর উল্লেখযোগ্য কাজের তালিকায় রয়েছে।

তানিন রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তানিনের লেখা অসংখ্য নাটক ও চিত্রনাট্যে অভিনয় করেছেন তিনি। তানিন রহমানের একটি ছবি পোস্ট করে অপূর্ব লিখেছেন, ‘আমার অসংখ্য নাটকের রাইটার তানিম রহমান আর নেই।’

সহকর্মী এই নাট্যকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে অপূর্ব আরও জানান, তাঁর সঙ্গে অসংখ্য নাটকের গল্প ও চিত্রনাট্যে কাজ করার স্মৃতি সবসময় মনে থাকবে। একই সঙ্গে তানিন রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

হলিউডের প্রবীণ অভিনেতা মাইক প্রেস্টন আর নেই। ‘ম্যাড ম্যাক্স ২: দ্য রোড ওয়ারিয়র’ সিনেমায় পাপ্পাগালো চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিচিতি পাওয়া এই অভিনেতা গত ৮ জুন...
ভারতের মহারাষ্ট্রের নালাসোপারা পূর্বের আচোলি এলাকার একটি আবাসিক ভবনে নিজ বাসা থেকে ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালের মরদেহ উদ্ধার করা হয়। মাত্র ২২ বছর বয়সী এই অভিনেত্রীর...
বাঁচানো গেল না কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে। লিভার-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে গতকাল দিবাগত রাতে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া...
ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন আর নেই। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন অভিনেতার ছেলে...
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার আঞ্চলিক শাখা ‘আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’ (একিউআইএস) বাংলাদেশে নিজেদের সেল বা ক্ষুদ্র সাংগঠনিক ইউনিট গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে বলে এক প্রতিবেদনে...
ভারতের আসাম ও অরুণাচল প্রদেশের সীমান্তে দুই রাজ্যের বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অরুণাচল প্রদেশের পুলিশ শূন্যে গুলি চালিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
নোয়াখালীতে হাতে ওয়াকিটকি নিয়ে সিআইডি পুলিশের জ্যাকেটের আদলে পোশাক পরে সিআইডি কর্মকর্তা পরিচয়ে এক নারীকে বাসা থেকে তুলে নেওয়ার চেষ্টাকালে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে...
শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কুশল মেন্ডিসের শৈশবের কোচ সুমিথ ফার্নান্দো (৬২) এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন। গত ৮ আগস্ট কলম্বোতে একটি ক্রিকেট ম্যাচ চলার সময় খেলোয়াড়দের হাতাহাতির...
লোডিং...

এলাকার খবর