নব্বই দশকের প্রেমের গল্পে ‘মিশন ডিডিএলজে’

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০১:১০ পিএম

নব্বই দশকের প্রেমের গল্পগুলো নিয়ে আধুনিক আবহে নির্মিত ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব দিয়াস লাভ জার্নি)। বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে সেই সময়ের ভালোবাসার গল্প ও অনুভূতিকে তুলে ধরার প্রয়াসেই এটি নির্মাণ করা হয়েছে বলে জানান নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক। 

মিশন ডিডিএলজে মূলত একটি রোমান্টিক কমেডি ঘরানার ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাওভী ও লাবণ্য। আরও রয়েছেন মাসুদ মহিউদ্দিন, স্বপ্না শেখ, শারমিন সুলতানা শর্মী, সাদিয়া ইসলাম জুই, আরমান মাহমুদ, শওকত শোভন প্রমুখ। 

সম্প্রতি ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়। নির্মাতা অর্ক বলেন, ‘নতুন জুটি হিসেবে নাওভী ও লাবণ্য দারুণ করেছেন। অভিনয়শিল্পীদের রসায়ন দর্শকদের কাছে উপভোগ্য হয়ে উঠবে, সেই সঙ্গে এই গল্প থেকে দর্শকরা অন্যরকম আনন্দ পাবেন।’ 

তিনি জানান, সিনেমাটির নামকরণে একটি ‘অপ্রকাশিত গল্প’ও রয়েছে, ফলে দর্শকদের পুরো সিনেমাটি দেখতে হবে। 

প্রসঙ্গত, মিশন ডিডিএলজে’র নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন আশেক হোসেন তন্ময়। বর্তমানে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। সব ঠিক থাকলে, চলতি বছর সেপ্টেম্বরের শেষদিকে তা ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে।

অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
‘ভালো কৌতুক, তাই না?’—ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ পড়ার খবর পেয়ে এভাবেই ক্ষোভ ঝাড়লেন অভিনেতা প্রকাশ রাজ। শুধু ক্ষোভ নয়, তার দাবি—বেঙ্গালুরুর প্রায় ৬৫ লাখ ভোটারের সঙ্গে...
শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে বাকযুদ্ধে জড়িয়েছেন নাসিরুদ্দিন শাহ ও পীযূষ মিশ্র। এবার সেই বিতর্কে যোগ দিলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রনৌত। ভারতে নিট দুর্নীতি নিয়ে ককরোচ...
খুপরি’র কেন্দ্রে থাকছে দুই গলি—চাপানি ও তকমা। এই দুই এলাকার বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ। চাপানি গলির নেতৃত্বে আছেন জসিম ঢালী, আর তকমা গলির প্রভাবশালী চরিত্র কোহিনুর। পুরনো এক প্রতিশোধের...
এবার জুলাই আন্দোলনের উসকানিমূলক বক্তব্যের অভিযোগে তিন সাংবাদিককে গ্রেপ্তার দেখানোর আবেদন জানিয়েছে প্রসিকিউশন। এই আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সাংবাদিক ফারজানা রূপা,...
জনগণকে স্বস্তি দিতে সরকার অব্যাহতভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। আজ সোমবার সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘জাহেলি আঁধার পেরিয়ে আজ আমরা দিন বদলের নতুন বাঁকে এসে পৌঁছেছি।’ 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫২টি মামলা করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর