তুর্কি সিরিজ ‘অনন্ত ভালোবাসা’র প্রচার শুরু

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১২:২৬ পিএম

বিশ্বনন্দিত তুর্কি সিরিজ ‘অনন্ত ভালোবাসা’ এবার বাংলা ভাষায়। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় দীপ্ত টিভির উদ্যোগে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে এ সিরিজের একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে ১ম ও ২য় পর্ব দেখানো হয়। এ ছাড়াও সিরিজটি থেকে বিভিন্ন কুইজ এবং সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন দর্শকরা।

অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে শনি থেকে বৃহস্পতি প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে। পুনঃপ্রচার পরদিন সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে। দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে একইসঙ্গে দেখা যাবে এই ধারাবাহিক।

গল্পের কেন্দ্রীয় চরিত্র কেমাল সৈদেরে। সে মধ্যবিত্ত পরিবারের একজন মেধাবী যুবক। অন্যদিকে, নিহান সেজিন ধনী পরিবারের এক তরুণী। সম্পূর্ণ ভিন্ন সামাজিক অবস্থান থাকা সত্ত্বেও তাদের মধ্যে গভীর প্রেম গড়ে উঠে। তবে পারিবারিক ও সামাজিক বাধা, বিশেষ করে ক্ষমতাধর ও প্রভাবশালী ব্যবসায়ী এমির কোজওলুর কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়। নিহানের প্রতি এমিরের একতরফা আসক্তির কারণে বিভিন্ন ষড়যন্ত্রের, পারিবারিক সংকট এবং ভাইয়ের জীবন বাঁচানোর প্রয়োজনে নিহান বিয়েতে সম্মতি দেয়। 

গতকাল রবীন্দ্রসরোবরে সিরিজটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ছবি: দীপ্ত টিভি

এদিকে, হৃদয়ভাঙা কেমাল শহর ছেড়ে চলে যায় এবং কয়েকবছর পর একজন সফল প্রকৌশলী হিসেবে ফিরে আসে। এই সময়ে গল্পে প্রতিশোধ, গোপন সত্য, ক্ষমতার দ্বন্দ্ব এবং আত্মত্যাগের নানা উপাদান যুক্ত হয়। কেমাল ও এমিরের মধ্যে দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে, যেখানে নিহান মাঝখানে পড়ে যায়। গল্পের অগ্রগতির সাথে সাথে প্রকাশ পায় নানা লুকানো সত্য এবং চরিত্রগুলোর জটিল সম্পর্ক। 

বিভিন্ন চরিত্রে কণ্ঠাভিনেতা হিসেবে রয়েছেন কেমাল সৈদেরে (শফিকুল ইসলাম), নিহান সেযিন (রুবাইয়া মতিন গীতি), এমির কোজওলু (মোর্শেদ সিদ্দিকী মরু), যেইনেপ সৈদেরে (নাদিয়া ইকবাল), আসু আলাজাহান (জয়শ্রী মজুমদার লতা), ওযান সেযিন (খায়রুল আলম হিমু), লেইলা (মেরিনা আক্তার), তারিক সৈদেরে (শাহরিয়ার রানা জুয়েল), ফেহিমে (শারমিন মৃত্তিকা), হুসেইন সৈদেরে (অশোক বসাক), ভিলদান সেযিন (পর্ণা মিটিল্ডা কস্তা), ওনদার সেযিন (সজিব রায়), সালিহ (সাইফুল ইসলাম শিহাব), বানু (মেরিনা আফরোজ শিপু), তুফান (রফিকুল  ইসলাম)। কণ্ঠাভিনয়ের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জয়শ্রী মজুমদার লতা। 

মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে অনন্ত ভালোবাসা’র অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। ধারাবাহিকটির ডাবিং প্রজেক্ট ডিরেক্টর মেরিনা আক্তার মিতু। প্রযোজনা করেছেন মাসুদ মিয়া।    

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর