রাজধানীতে ভূমিকম্প ৭ মাত্রা ছাড়ালেই ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা

ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রাজধানী ঢাকা। সোমবার সকালেও ঢাকার ৪৭ কিলোমিটার দূরে ৩ মাত্রার মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর অন্তত ৮ লাখ ভবন ঝুঁকিপূর্ণ। সাত থেকে সাড়ে ৭ মাত্রার ভূমিকম্প হলে নগরীজুড়ে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা তাদের। 

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৪:৫৭ পিএম

ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রাজধানী ঢাকা। সোমবার সকালেও ঢাকার ৪৭ কিলোমিটার দূরে ৩ মাত্রার মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর অন্তত ৮ লাখ ভবন ঝুঁকিপূর্ণ। সাত থেকে সাড়ে ৭ মাত্রার ভূমিকম্প হলে নগরীজুড়ে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা তাদের। 

২০২৫ এর নভেম্বরে ঢাকার অদূরে নরসিংদীতে আঘাত হানে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প। এতে মৃত্যু হয় ১০ জনের। গত দুই বছরে রাজধানীতে ১০টি ছোট-বড় ভূমিকম্প অনুভূত হয়েছে। এগুলোর উৎপত্তিস্থল নরসিংদী, নারায়ণগঞ্জসহ স্থানীয় ফল্ট লাইনে। সবশেষ সোমবার ভোরে ৩ মাত্রার ভূমিকম্প হয় ঢাকার ৪৭ কিলোমিটার দূরে।

ঢাকা ও আশপাশের এলাকায় বহুতল ভবনের সংখ্যা ২১ লাখের বেশি। এর মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ ভবন নির্মাণেই কোনো না কোনো অসঙ্গতি রয়েছে, বলছে রাজউক। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার অনেক ভবন জলাশয় ভরাট করে নির্মাণ হয়েছে। এ কারণে বড় ভূমিকম্পে মারাত্মক বিপর্যয় হতে পারে। অপরিকল্পিত নগরায়নকেও দুষছেন তারা।

ভবন নির্মাণ তদারকিতে ব্যর্থতার দ্বায় স্বীকার করেছে রাজউক। ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।    

ভূমিকম্প মোকাবিলায় পরিকল্পনা ও প্রস্তুতির পাশাপাশি বিল্ডিং কোড মানা, ভবনের নিরাপত্তা যাচাইসহ তদারকি বাড়ানোর দাবি নগরবিদদের।  

 

ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। আজ সোমবার ভোরে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় এই মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
জুন মাসে বৃষ্টি কম হলেও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে জুলাই মাসে স্বাভাবিকের চাইতে বেশি বৃষ্টি হবে, বলছে আবহাওয়া অফিস। পুরো জুলাই মাসজুড়েই বৃষ্টি অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়াবিদরা বলছেন, এ মাসে দুটি...
গত কয়দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টি থাকবে চলতি জুলাই মাসজুড়েই। কখনও বৃষ্টিপাতের পরিমাণ বেশি হতে পারে, কখনও বা সামান্য কম হতে পারে। 
গত কয়দিন ধরেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ঝরছে। গতকাল রাত থেকে তা যেন আরও বেড়েছে। রাত পেরিয়ে আজ সকালেও ছিল ব্যাপক বৃষ্টি, এখন দুপুর– বৃষ্টি সেই অর্থে কমেনি। এমন বৃষ্টি আরও অন্তত ২৪...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে গোলাম আযমের লেখা ‘মনকে কাজ দিন’ বই উপহার দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাজী...
“আগামীর বরিশাল: সংকট, সম্ভাবনা ও করণীয়”। এই শিরোনামের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটি হলো, “আগামী”। আগামীর বরিশালবাসী উন্নয়নের জন্য ঢাকার দিকে তাকিয়ে থাকবে না; বরং উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে বরিশাল...
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। আগামী ডিসেম্বরেই নাকি তিনি বিয়ে করছেন—এমনটাই জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। সূত্রের দাবি, কালিম্পংয়ে হবে মিমির বিয়ের...
নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার মসজিদ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরের মসজিদটির দ্বিতীয় তলা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে—একটি ৯ এমএম...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর