চার দফা কমার পর এবার বাড়ল সোনার দাম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পিএম

দেশের বাজারে টানা চার দফা কমার পর এবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস। ভ্যাটসহ দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। 

এতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। শনিবার সকাল ১০টা থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হয়েছে। 

নতুন দাম অনুযায়ী, ​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হবে এক লাখ ৯১ হাজার ৫৬ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা। 

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৬ টাকা।

পরিবেশবান্ধব পরিবহনকে উৎসাহিত করতে রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সরাসরি নিষেধাজ্ঞা না দিয়ে বয়স ও মানের সীমা নির্ধারণ করে শর্তসাপেক্ষে...
সুগন্ধি চালের বাজার নিয়ন্ত্রণে তদারকিতে নামছে খাদ্য মন্ত্রণালয়। খাদ্যমন্ত্রী আফরোজা খানমের দাবি, দাম নাগালে রাখতে নজরদারি করা হবে খুচরা ও পাইকারি বাজারে। শুধু সংকটকালীন নয় সামগ্রিক ভোগ্যপণ্যের...
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তি 
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তির কারণে ভারত থেকে আমদানি করা প্রায় ১২ হাজার টন সিদ্ধ চাল সরবরাহ বন্ধ রেখেছে খাদ‍্য অধিদপ্তর। এর মধ্যে প্রায় এক হাজার টন চাল পঁচা ও দুর্গন্ধযুক্ত বলে চিহ্নিত হওয়ায় আলাদা...
সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে খসড়া নীতিমালা করেছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্পদ হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও...
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। আগামী ডিসেম্বরেই নাকি তিনি বিয়ে করছেন—এমনটাই জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। সূত্রের দাবি, কালিম্পংয়ে হবে মিমির বিয়ের...
নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার মসজিদ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরের মসজিদটির দ্বিতীয় তলা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে—একটি ৯ এমএম...
১৮তম ব্রিকস সম্মেলনে সর্বসম্মতিতে যুক্ত হয়েছে নয়াদিল্লি ঘোষণাপত্র। শনিবার সম্মেলনের প্রথম দিনে এটি যুক্ত হয়েছে বলে জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন...
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘আমরা মানুষের আইনি সহায়তা নিশ্চিত করতে কাজ করছি।’ ‎শনিবার বিকেলে যশোর পিটিআই সভাকক্ষে আয়োজিত চাকরি মেলা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর