বিয়ে করছেন মিমি, পাত্র কে?

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। আগামী ডিসেম্বরেই নাকি তিনি বিয়ে করছেন—এমনটাই জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম।

সূত্রের দাবি, কালিম্পংয়ে হবে মিমির বিয়ের অনুষ্ঠান। যদিও এই বিষয়ে কোনো তথ্য নেই বলে দাবি করেছেন অভিনেত্রীর সহকারী। কিন্তু টলিউডের অন্দরমহলে ঠিকই বিয়ের গুঞ্জন!

কাকে বিয়ে করছেন নায়িকা? জানা যাচ্ছে, পাত্রের নাম সিদ্ধার্থ। ভারতীয় নৌ বাহিনীতে কাজ করেন তিনি। তবে এখনও পর্যন্ত পাত্র বা পাত্রী কেউই এই বিষয়ে কোনো ঘোষণা দেননি।

পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির মেয়ে মিমি। চলচ্চিত্রে অভিনয় শুরুর আগে মডেল হিসেবেই তিনি শোবিজ অঙ্গনে পা রাখেন। ২০১০ সালে ধারাবাহিক ‘গানের ওপারে’-তে পুপে চরিত্রটি করার পর অভিনেত্রী হিসেবে দর্শকের নজর কাড়েন। পরে ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। একই বছর মুক্তি পায় তাঁর অভিনীত ‘বোঝে না সে বোঝে না’। আর এই চলচ্চিত্রে ‘রিয়া’ চরিত্রের মাধ্যমে এপার-ওপার দুই বাংলাতেই তিনি পৌঁছে যান জনপ্রিয়তার তুঙ্গে। 

এতদিন বিয়ে নিয়ে কোথাও কোনো মন্তব্যই করতে দেখা যায়নি এই অভিনেত্রীকে। তবে সম্প্রতি সামাজিকমাধ্যমে এক অনুরাগীর প্রশ্নের জবাবে মিমি যে মন্তব্য করেন, তা জল্পনা আরও বাড়িয়ে দেয়।

এদিকে সূত্রের আরও দাবি, মিমির বিয়ের নিমন্ত্রণপত্র বিলিও নাকি চলছে জোরকদমে। শিগগিরই হয়তো এই বিষয়ে মুখ খুলবেন অভিনেত্রী—এমনটাও মনে করছেন অভিনেত্রীর ঘনিষ্ঠ অনেকে।

মাঝে কিছুটা নীরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এবার যেন সেই নীরবতাই ভাঙলেন তিনি!  বেগুনি শাড়িতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এমন এক ক্যাপশন দিয়েছেন, যেখানে প্রতি লাইনে ফিরে আসার ইঙ্গিত।...
বাড়ি দখল হয়ে যাওয়ার খবর সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিস্ময় প্রকাশ করেছেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। তাঁর দাবি, যে ঘটনাকে কেন্দ্র করে এত আলোচনা-সমালোচনা হচ্ছে, সেটি সাম্প্রতিক নয়, বরং প্রায় দুই...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
“আগামীর বরিশাল: সংকট, সম্ভাবনা ও করণীয়”। এই শিরোনামের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটি হলো, “আগামী”। আগামীর বরিশালবাসী উন্নয়নের জন্য ঢাকার দিকে তাকিয়ে থাকবে না; বরং উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে বরিশাল...
নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার মসজিদ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরের মসজিদটির দ্বিতীয় তলা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে—একটি ৯ এমএম...
১৮তম ব্রিকস সম্মেলনে সর্বসম্মতিতে যুক্ত হয়েছে নয়াদিল্লি ঘোষণাপত্র। শনিবার সম্মেলনের প্রথম দিনে এটি যুক্ত হয়েছে বলে জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন...
দেশের বাজারে টানা চার দফা কমার পর এবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস। ভ্যাটসহ দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর