আমিরকে কেন ১৭বার থাপ্পড় মেরেছিলেন অক্ষয় খান্না

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম

‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন পরিচালক ফারহান আখতার ও খোদ আমির খান।

সিনেমার এক গুরুত্বপূর্ণ দৃশ্যে অক্ষয় খান্নার চরিত্র থাপ্পড় মারে আমিরের চরিত্রকে। দৃশ্যটি আরও বাস্তবসম্মত করতে আমির নিজেই সত্যিকারের চড় খাওয়ার সিদ্ধান্ত নেন। ফারহান জানান, শুটিংয়ের আগে আমিরকে আগেভাগেই জানিয়ে রাখা হয়েছিল যে থাপ্পড় সত্যিই পড়বে, আর অক্ষয়কে বলা হয়েছিল সংলাপ বলার মাঝেই আঘাত করতে — যাতে দৃশ্যে আকস্মিকতার অনুভূতি আসে।

একবারে হয়নি কাজ — দৃশ্যটি বারবার শুট করতে হয়, আর প্রতিবারই আমির স্বেচ্ছায় আসল থাপ্পড় নিতে রাজি হন। তাঁর যুক্তি ছিল, বাস্তব আঘাতেই দৃশ্যের আবেগ সবচেয়ে স্বাভাবিকভাবে ফুটে ওঠে। শুটিং শেষে আমিরের গালে দাগ স্পষ্ট হয়ে গিয়েছিল, মুখের একপাশ ফুলেও গিয়েছিল।

শুধু আমির নন, সিনেমার আরেকটি দৃশ্যে অভিনেত্রী সুচিত্রা পিল্লাইও সাইফ আলি খানকে সত্যিকারের চড় মেরেছিলেন — ফারহানের পরামর্শেই, যাতে দৃশ্যটি হাত গুটিয়ে না হয়ে একদম স্বাভাবিক লাগে।

মুক্তির ২৫ বছর পরও বন্ধুত্ব, সম্পর্ক আর তারুণ্যের গল্প নিয়ে তৈরি এই সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ এতটুকু কমেনি।

বাড়ি দখল হয়ে যাওয়ার খবর সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিস্ময় প্রকাশ করেছেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। তাঁর দাবি, যে ঘটনাকে কেন্দ্র করে এত আলোচনা-সমালোচনা হচ্ছে, সেটি সাম্প্রতিক নয়, বরং প্রায় দুই...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
জ্বালানির জন্য সরকার বিকল্প উৎস খুঁজছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে আলোচনা সভায় তিনি এ কথা জানান।
দাবি আদায় করেই ঘরে ফিরবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লং মার্চে কুমিল্লার পদুয়ার বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা...
নাটোরের বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোরে উপজেলার পাঁকা ইউনিয়নের গালিমপুর কেন্দ্রীয় জামে মসজিদে এই চুরির ঘটনা ঘটে।
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর