চলতি মাসে রূপপুর থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না: বিজ্ঞানমন্ত্রী

চলতি মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। কবে হবে তা নিশ্চিত নয় বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পিএম

চলতি মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না এবং কবে হবে তা নিশ্চিত নয় বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

মন্ত্রী জানান, চুল্লির দুটি সেফটি ভালভ কাজ করছে না। রাশিয়া থেকে বিশেষজ্ঞ এসে কাজ করছেন। রূপপুরে আগুনের ঘটনায় তদন্ত হচ্ছে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে ১২-১৪ সেপ্টেম্বর হতে যাওয়া ইনোভেশন ফেরার উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদুতের দাম দ্রুতই নির্ধারণ হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ১২ তারিখ ১১টায় ইনোভেশন মেলার উদ্বোধন করবেন। উদ্ভাবনের সাথে নীতি, শিল্পখাত বিনিয়োগ বাজারে সুযোগ সংযোগ ঘটনা এই মেলার লক্ষ‍্য।

সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র এবং সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ...
সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুব উদ্দিন খোকনের এক মন্তব্যের জেরে এজলাস ছেড়ে বেরিয়ে গেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। দুপুরে আপিল বিভাগে মাহবুব উদ্দিন খোকন প্রধান বিচারপতি দায়িত্ব...
আগামী বছরের জুনে নগরবাসীর জন্য খুলছে শহীদ জিয়া শিশু পার্ক। ১৫টি অত্যাধুনিক রাইড কেনার জন্য আহ্বান করা হয়েছে আন্তর্জাতিক দরপত্র। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বলছে, এটি হবে সরকারি ব্যবস্থাপনায় কম মূল্যে...
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নতুন করে নিয়োগ পাওয়া ১৪ হাজারের বেশি সহকারী...
সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠ রোধের সুযোগ রাখা হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। এ আইন হবে সাইবার অপরাধ ঠেকাতে যুগোপযোগী আইন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মো. জামাল মিয়া উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দি গ্রামের বাসিন্দা। স্থানীয় সময় গত ৯...
মাত্র ২২ বছর বয়সেই থেমে গেল বর্তমান ‘মিস অস্ট্রিয়া’ লুসিয়া সিসিকের জীবন। জন্ম থেকেই জটিল হৃদরোগে ভুগছিলেন এই সুন্দরী। দীর্ঘদিনের শারীরিক লড়াই শেষে অকালেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।...
কানাডায় কনসার্ট করতে গিয়ে বিপাকে জনপ্রিয় পাঞ্জাবি গায়ক এমি ভির্ক! গায়কের সফরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে সাত রাউন্ড গুলি চালানোর ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। তবে বড় স্বস্তির খবর, নিরাপদেই আছেন...
লোডিং...

এলাকার খবর