‘তারা নিজেদের জন্যই বিপদ ডেকে আনছেন’, দেশে ফিরে বাঁধন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পিএম

ইতালির মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। শনিবার (১২ সেপ্টেম্বর) পর্দা নেমেছে এই উৎসবের। তারপরই এবার দেশে ফিরলেন অভিনেত্রী। আজ সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি।

বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সাম্প্রতিক ঘটনা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান বাঁধন। একইসঙ্গে ইতালিতে ঘটনার পর স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া নিরাপত্তা ও সহযোগিতার কথাও তিনি তুলে ধরেন।

বাঁধন বলেন, ‘যারা হামলা চালিয়েছেন, তারা নিজেদের জন্যই বিপদ ডেকে আনছেন।’ তাঁর ভাষায়, আক্রমণকারীরা তাঁর গায়ে হাত তুলেছেন এবং এ ধরনের বর্বরতা বন্ধ হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, ‘দলকে ভালোবাসার জায়গা থেকে কেউ যেন এমন কোনো কাজে জড়িত না হন, যাতে পরবর্তী সময়ে তাদের পরিবারের সদস্যদের কষ্ট পেতে হয়। রাজনৈতিক দলের নেতারা নিরাপদে থাকলেও কর্মীদের এমন কর্মকাণ্ডের দায় শেষ পর্যন্ত তাদের পরিবারকেই বহন করতে হয়।’

ইতালিতে নিজের নিরাপত্তা প্রসঙ্গে বাঁধন জানান, ঘটনার পর তাঁকে ২৪ ঘণ্টা নিরাপত্তা দেওয়া হয়েছিল। সেখানে অবস্থানের সময় স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতাও পেয়েছেন তিনি।

এর আগে, গত ৭ সেপ্টেম্বর রাতে ইতালির ভেনিসের মেস্ত্রে এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে অবস্থানকালে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা ও শারীরিক হেনস্তার শিকার হন বাঁধন। সামাজিকমাধ্যমে মুহূর্তেই সেই ঘটনার কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে বাঁধনের সঙ্গে হামলাকারীদের উত্তপ্ত বাক্যবিনিময়ের দৃশ্য দেখা যায়।

বাঁধন জানান, ওই সময় বাঁধনের দিকে পানি ও কোমল পানীয় ছোড়ে হামলাকারীরা। পাশাপাশি তাঁকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ করেন অভিনেত্রী। পরে ইতালির পুলিশ ভিডিও ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা শুরু করে।

হামলার অভিযোগের পর বাঁধনের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ ও ইতালিতে আলোচনা শুরু হয়। তাঁকে আইনি ও অন্যান্য সহায়তা দেওয়ার কথা জানায় ইতালিতে বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেট। পাশাপাশি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তুলে ধরার কথা জানানো হয়।

প্রসঙ্গত, ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া প্রথম বাংলাদেশি চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। রুবাইয়াত হোসেন পরিচালিত এ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতেই ইতালি গিয়েছিলেন বাঁধন। ৮৩তম ভেনিস উৎসবে বাংলাদেশি সিনেমাটি ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ অর্জন করেছে। চলচ্চিত্রের প্রদর্শনীতে অংশ নেওয়ার পাশাপাশি সেখানে হামলার শিকার হওয়ার কারণে আন্তর্জাতিক গণমাধ্যমেও বেশ আলোচনায় আসেন এই অভিনেত্রী।

ইতালির মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশে ফেরার পর আজ...
আফরান নিশো, জয়া আহসান, মোশাররফ করিম, আরিফিন শুভ, আফসান আরা বিন্দু, প্রীতম হাসান, শিহাব শাহীন, রায়াহান রাফী, শঙ্খ দাশগুপ্ত, রুমানা রশীদ ঈশিতাসহ দেশের মিডিয়াঙ্গনের সম্মানিত, গুণী ও জনপ্রিয়...
‘সাংস্কৃতিক ফ্যাসিবাদ রুখে দাঁড়াও’ শীর্ষক বিবৃতিতে তাঁরা বলেন, ‘একজন শিল্পীকে তাঁর রাজনৈতিক অবস্থান, মতপ্রকাশ কিংবা গণআন্দোলনে নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে আক্রমণের লক্ষ্যবস্তু করা শুধু...
মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতকর্মীদের হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন...
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে মানবপাচারের শিকার ১৩ জনকে উদ্ধার করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল।
কম্বোডিয়া বা লাওসে টিকতে না পেরে আন্তর্জাতিক এক অনলাইন প্রতারক চক্র ঠিক কীভাবে বাংলাদেশকে তাদের নিরাপদ আস্তানা বানিয়েছিল? আর কক্সবাজারের মেরিনা বিচ ভিলা বা চট্টগ্রামের খুলশীর বিলাসবহুল ফ্ল্যাটে বসে...
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ হয়েছে আজ। ক্রীড়া পরিষদের গঠিত কমিটির প্রতিবেদনে সরাসরি দায়ী করা হয়েছে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং...
সুসংহত গণতন্ত্র রক্ষার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র রক্ষাই সবচেয়ে বড় দায়িত্ব উল্লেখ করে, সংসদকে কার্যকর করার জন্য সরকার ও বিরোধী...
লোডিং...

এলাকার খবর