মিরপুরে আবারও পোশাককর্মীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া  

রাজধানীর মিরপুরে আবারও সড়কে নেমে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৩ পিএম

রাজধানীর মিরপুরে আবারও সড়কে নেমে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকেরা মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

এ সময় তারা বিভিন্ন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। কয়েকজনকে লাঠিপেটাও করে পুলিশ।

পরে শ্রমিকেরা সড়কে কাঠের আসবাব জড়ো করে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন। এ ঘটনায় মিরপুর-১১ নম্বর ও আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় অন্তত ৩ জনকে আটক করে পুলিশ।

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ করে আসছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।

ঘুষ নেওয়ার সময় লালবাগ ভুমি অফিসের সার্ভেয়ার আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার সকালে সংস্থাটির ঢাকা জেলা সমন্বিত কার্যালয়ের পরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে...
বহিরাগতদের আশ্রয় নিয়ে গাজীপুরের কালিয়াকৈরে বাড়ি ও ফ্ল্যাট মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা প্রশাসন। কোনো ভাড়াটিয়ার বাসায় বহিরাগত ব্যক্তি বা অপরাধী চক্রের সদস্য অবস্থান করলে...
রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে দুটি বাসের মধ্যে গতির প্রতিযোগিতা চলাকালে একটি বাসের ধাক্কায় আমিরুল ইসলাম (৩৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর আনুমানিক ২টার...
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েটে) তড়িৎ কৌশল বিভাগের অধ্যাপক কাজী মো. দেলোয়ার হোসেনকে রুটিন দায়িত্ব দেওয়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছে...
পাহাড় সমান অদক্ষতা চাপা দেওয়ার জন্য ক্ষমতাসীন সরকার বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
গত শনিবার কেমব্রিজশায়ারে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে মার্ক বেলিংহাম খেলেন ইংল্যান্ডের আক্রমণভাগে। ম্যাচের প্রথমার্ধেই ছয় গোল করেন তিনি। বিরতির পর আরও একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করান...
কেউ পোশাক কারখানা বন্ধ করার জন্য উসকানিমূলক কোনো কর্মকাণ্ড চালালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার রাজধানীতে তিনি এ কথা জানান।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে কোনো কিছু করতে পারবে, সেটা বিশ্বাস করেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান।
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর