গার্মেন্টসে অস্থিরতার পেছনে ফ্যাসিবাদীদের হাত: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম

দেশে যারা গার্মেন্টেসে অস্থিরতা করছে তাদের পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসার দুই দিনব্যাপী ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের সমাপনী দিনে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশে কিছু দুষ্কৃতকারী রয়েছে, যারা ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করছে। কিন্তু তাদের নির্বাচনী ইশতেহারে ইসলামী শাসন বা শরিয়াভিত্তিক আইন প্রতিষ্ঠার কোনো প্রতিশ্রুতি নেই।

তিনি বলেন, সরকার ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সব জনগোষ্ঠীকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার।

সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হেফাজতে ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন হওয়া সত্ত্বেও দ্বীনের পক্ষে, দেশের পক্ষে এবং ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছিল। এ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন হেফাজতের আমির আল্লামা শাহ মোহাম্মদ মহিব্বুল্লাহ বাবুনগরীসহ আলেম-ওলামারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুনগর মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মোহাম্মদ মহিব্বুল্লাহ বাবুনগরী। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, স্থানীয় সংসদ সদস্য সরওয়ার আলমগীর, রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার মাসুদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। 

বাস্তবতা অস্বীকার করে দলটির পক্ষ থেকে এভাবে গবেষণা তথ্যকে ‘অসত্য’ আখ্যায়িত করে বিবৃতি দেওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে টিআইবি। তবে জামায়াত গবেষণা প্রতিবেদনটি গুরুত্বসহকারে পর্যালোচনা করায় টিআইবির...
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) একটি দুর্নীতিবাজ ও সন্ত্রাসী দল। বাংলাদেশের জনগণ তাদের আর কখনও রাজনীতি করতে দেবে না।
নিজের নির্বাচনী এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকদের বুক ফুলিয়ে চলাফেরার উৎসাহ দিয়েছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর–২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, কেউ হিন্দুদের...
নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার আমদিয়া ইউনিয়ন যুবদলের এক নেতার বাড়ির প্রধান ফটকের সামনে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর আমদিয়া ইউনিয়নের বনাইদ...
৪ হাজার কোটি রুপি! হ্যাঁ, ঠিকই শুনেছেন! এই বিশাল বাজেটে তৈরি ‘রামায়ণ’ নিয়ে সিনেমাপাড়ায় রীতিমতো হইচই। কেউ বলছেন, একেবারে নেক্সট লেভেল! আবার কারও মতে, এত টাকা খরচ করে এমন সিনেমা?  একদিকে হলিউডের...
টেস্ট ক্রিকেটে ৫ উইকেট পাওয়া যেন অভ্যাসে পরিণত করেছেন হাসান মাহমুদ। পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাতে ৫ উইকেট পেয়েছেন আগেই। শুধু ঘরের মাঠেই ছিল অপ্রাপ্তি। এবার সিলেটে সেই আক্ষেপের...
চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভের...
ভূরাজনীতির কারণে পরিকল্পিতভাবে দেশে মাদক প্রবেশের চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।  শুক্রবার দুপুরে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে,...
লোডিং...
```html ```

এলাকার খবর