ফিরছেন এসআই টুটুল, রাজের নাটকে নতুন গান

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম

দীর্ঘদিন পর আবারও নাটকের জন্য গাইলেন সংগীতশিল্পী এসআই টুটুল। ‘তুমি ছাড়া’ শিরোনামের গানটি থাকছে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন নাটক ‘প্রাণ সখিয়া’তে। 

গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন সজিব দাস। 

নতুন এই গান প্রসঙ্গে টুটুল বলেন, ‘অনেকদিন পর নাটকের জন্য গান গাইলাম। এর কথা ও সুর আমার ভালো লেগেছে। কবির বকুলের লেখা বরাবরই আলাদা আবেদন তৈরি করে। সজিব দাস সুন্দর সংগীতায়োজন করেছেন। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

এসআই টুটুলকে দিয়ে গানটি গাওয়ানো প্রসঙ্গে রাজ বলেন, ‘নাটকের গল্প ও আবহের সঙ্গে গানটির বিশেষ সম্পর্ক রয়েছে। গানটির জন্য এমন একজন কণ্ঠশিল্পী চেয়েছিলাম, যার কণ্ঠে আবেগ ও দরদ ফুটে উঠবে। এসআই টুটুলের কণ্ঠ আমার কাছে সেই জায়গা থেকে উপযুক্ত মনে হয়েছে। তাঁর গায়কীতে গানটি আরও প্রাণবন্ত হয়েছে।’

নাটকটির গল্পের আবহের সঙ্গে মিল রেখেই তৈরি হয়েছে তুমি ছাড়া। শিগগিরই ইউটিউবে সিনেমাওয়ালা মিউজিক চ্যানেলে গানটি প্রকাশ পাবে। তবে ‘প্রাণ সখিয়া’য় কারা অভিনয় করছেন, তাঁদের নাম এখনই প্রকাশ করতে চাইছেন না নির্মাতা। 

ছোটপর্দায় জুটি বেঁধে হাজির হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্ব ও সাদিয়া আয়মান। ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ শিরোনামে নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা মাসরিকুল আলম। 
বাংলা গানের কিংবদন্তি শিল্পী, গীতিকার ও সুরকার সঞ্জীব চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ ট্রিবিউট কনসার্ট ‘হেঁটে গেছি বিরান পথে’। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর...
জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খানের কণ্ঠে প্রকাশিত হয়েছে মিউজিক্যাল শর্টফিল্ম ‘আঁধার রাতের ছায়া’। প্রচলিত মিউজিক ভিডিওর বাইরে গিয়ে এই গানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্রের আবহ ও গল্পনির্ভর দৃশ্যায়ন...
এটিএন ফোক স্টুডিও থেকে নতুন আঙ্গিকে প্রকাশ পেল সংগীতশিল্পী কাজল আরিফের জনপ্রিয় গান ‘কেমন ভালোবাসো বন্ধু’। গানটির কথা লিখেছেন হুমায়ুন কবীর।  সুরকার মান্নান মোহাম্মদ। নতুন করে সংগীত আয়োজন করেছেন...
আজ ১৯ নভেম্বর সঞ্জীব চৌধুরীর প্রয়াণ দিবস। ২০০৭ সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি দেন বরেণ্য এই সংগীতশিল্পী ও সাংবাদিক। দেখতে দেখতে ১৯ বছর পেরিয়ে গেলেও সংগীতপ্রেমীদের হৃদয়ে আজও তিনি অমলিন। সঞ্জীব...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, হত্যার রাজনীতি ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে হবে। 
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ২টায় রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। নাহিদের নামে জুলাই অভ্যুত্থানে হত্যা মামলাসহ ১৪টি মামলা...
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে সরকার দক্ষিণ-পূর্ব এশিয়ার অ্যাভিয়েশন হাব করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে লালমনিরহাটের অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর