তরুণদের হার্ট অ্যাটাক বাড়ছে, চিকিৎসকদের উদ্বেগ

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৬:২৩ পিএম

গাজীপুরের গার্মেন্টস কর্মী সাথী আকতার। বয়স ৩০। হার্ট ফেইলিওর নিয়ে ভর্তি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। করোনার কেয়ার ইউনিট বা সিসিইউতে সাথীর পাশেই ভর্তি আরেক রোগী রাশেদ মিয়া। তার বয়স ৩৫। রাজধানীর ডেমরায় পিকআপ চালান তিনি।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সাথী ও রাশেদ মিয়ার মতো রোগী অনেক। অল্প বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে নিচ্ছেন চিকিৎসা। হাসপাতালের তথ্য বলছে, প্রতিদিন ভর্তি রোগীর ত্রিশ ভাগের বেশির বয়স চল্লিশের কম। দশ বছর আগে এ হার ছিল দশ ভাগের মধ্যে।

দেশে অল্পবয়সীদের মধ্যে বাড়ছে হার্ট অ্যাটাক বা হৃদরোগ। ত্রিশ ভাগের বয়স ৪০ বছরের কম। ১০ বছরের ব্যবধানে আক্রান্তদের হার বেড়ে দ্বিগুণ হয়েছে। অল্প বয়সে হার্ট অ্যাটাকে মৃত্যু ঝুঁকি অনেক বেশি, বলছেন চিকিৎসকরা। তরুণদের আক্রান্ত হওয়ার পেছনে ধূমপান-মানসিক চাপ সহ নানা কারণ দায়ী।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বলছে, তরুণদের হার্ট অ্যাটাকের বড় কারণ ধূমপান। ৪১ ভাগ তরুণের মৃত্যু তামাকের কারণে। এছাড়া, শারীরিক ও মানসিক চাপ, বায়ু দূষণ, চর্বিযুক্ত খাবার ও কায়িক পরিশ্রম না করার কারণেও তৈরি হচ্ছে ঝুঁকি।

রোগতত্ত্ব বিভাগের প্রধান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অধ্যাপক সোহেল রেজা চৌধুরী বলেছেন, "দেশে বছরে দুই লাখের বেশি মানুষ মারা যায় হৃদরোগে। উচ্চ রক্তচাপের রোগী বাড়ায় কমানো যাচ্ছে না হৃদরোগে আক্রান্তের সংখ্যা "।

/ আ. র /

ঈদ মানেই আনন্দ, আড্ডা আর পছন্দের সব খাবারের আয়োজন। তবে কয়েক দিন টানা পোলাও, বিরিয়ানি, কোরমা, কাবাব আর মিষ্টিজাতীয় খাবার খাওয়া। এতে অনেক সময় শরীর ক্লান্ত হয়ে পড়ে। পেট ভার লাগা, অরুচি, গ্যাস বা...
রোমাঞ্চকর বইয়ের পাতায় কখনো চোখ বুলানো হয়নি তাঁর। রহস্য রোমাঞ্চের ‘মাসুদ রানা’ কিংবা ‘তিন গোয়েন্দা’—এর কোনোটিই কখনো ছুঁয়ে দেখেননি জাহিদুল ইসলাম জাহিদ। অথচ আজ তিনি নিজেই এক জীবন্ত রোমাঞ্চের নাম।...
সকালে ঘুম ভাঙার পর প্রথমেই মোবাইল, অফিসের কাজে ল্যাপটপ, রাতে আবার বিনোদনের নাম করে স্ক্রিন। আজকের দিনে স্ক্রিন ছাড়া জীবন কল্পনাই করা যায় না। পড়াশোনা, অফিস, কেনাকাটা কিংবা অবসর, সব ক্ষেত্রেই চোখ...
তীব্র গরমে এয়ার কন্ডিশনার (এসি) স্বস্তির নিঃশ্বাস এনে দেয়। তবে এসি ঘর ঠাণ্ডা করার সঙ্গে সঙ্গে বাতাস থেকে আর্দ্রতা শুষে নেওয়ায় ঘরের ভেতর পরিবেশ শুষ্ক হয়ে যায়। এ সমস্যার সহজ সমাধান হিসেবে অনেকেই এসি...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়েছে, সেই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
লোডিং...

এলাকার খবর