গরমে এসি রুমে রাখুন পানির বালতি, কেন? জেনে নিন

আপডেট : ২৫ জুন ২০২৫, ০৭:৩০ পিএম

তীব্র গরমে এয়ার কন্ডিশনার (এসি) স্বস্তির নিঃশ্বাস এনে দেয়। তবে এসি ঘর ঠাণ্ডা করার সঙ্গে সঙ্গে বাতাস থেকে আর্দ্রতা শুষে নেওয়ায় ঘরের ভেতর পরিবেশ শুষ্ক হয়ে যায়। এ সমস্যার সহজ সমাধান হিসেবে অনেকেই এসি চালানোর ঘরে একটি বালতি বা বাটিতে পানি রাখতে পারেন।

কিন্তু এই পদ্ধতি কতটা কার্যকর? ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বেঙ্গালুরুর কাওভেরি হাসপাতালের শ্বাসপ্রশ্বাস বিশেষজ্ঞ ডা. শিবকুমার কেন বলেন, ‘এসি বাতাস ঠাণ্ডা করার সময় আর্দ্রতা কমিয়ে দেয়। ঘরে পানি রাখলে বাষ্পীভবনের মাধ্যমে বাতাসে কিছু আর্দ্রতা ফিরিয়ে আনে। পাত্রে পানি থাকলে বাষ্পীভবন দ্রুত হয়। যদিও এটি হিউমিডিফায়ারের মতো কার্যকর নয়, ছোট বা মাঝারি রুমে বাতাস শুষ্ক লাগলে কিছুটা আরাম দিতে পারে।’

ডাক্তারের ভাষায়, ‘এসির দীর্ঘসময় ব্যবহারে যে অতিরিক্ত শুষ্কতা হয়। তা কমাতে এটি সহজ এবং কম খরচের এক উপায়।’

এসি থেকে শুষ্ক বাতাস স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর?

ডা. শিবকুমার জানান, ‘দীর্ঘ সময় শুষ্ক বাতাসে থাকা বিশেষত অ্যাজমা ও ব্রঙ্কাইটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য ক্ষতিকর। এতে শ্বাসনালী জ্বালা পেতে পারে, গলার শুষ্কতা বাড়তে পারে ও শ্বাস নিতে কষ্ট হয়। ত্বকও শুষ্ক হয়ে ফেটে যেতে পারে, চুলকানি বাড়তে পারে এবং একজিমার মত সমস্যা প্রকট হতে পারে।’

‘নাকের ভেতরও শুষ্কতা বাড়লে নাক দিয়ে রক্তপাত হতে পারে। এছাড়াও শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষা দুর্বল হতে পারে,’ তিনি সতর্ক করেছেন।

আর্দ্রতার ভারসাম্য রক্ষা স্বাস্থ্যের জন্য জরুরি

এসি চালানোর সময় ঘরের আর্দ্রতা সঠিক মাত্রায় রাখা জরুরি। শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে হিউমিডিফায়ার ব্যবহার বেশি কার্যকর। এছাড়া নিয়মিত ঘর ভেন্টিলেট করা, পর্যাপ্ত পানি পান এবং আর্দ্রতা ধরে রাখার ত্বক পরিচর্যা করা উচিত।

ডা. শিবকুমার বলেন, ‘এসি ফিল্টার পরিষ্কার রাখা জরুরি। কারণ ধুলো জমলে শ্বাসকষ্ট বাড়তে পারে এবং শুষ্কতা আরও প্রকট হয়।’

এসব সতর্কতা মেনে এসি চললে গরমেও ঘর হতে পারে আরামদায়ক ও স্বাস্থ্যকর।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর