ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৯ মৃত্যু

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ০৯:৫৮ এএম
দেশে ২৪ ঘণ্টায়ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা এটি। এ নিয়ে এ বছর মৃতের সংখ্যা বেড়ে ১৬১ জনে দাঁড়িয়েছে। নতুন করে আক্রান্ত ৮৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

নতুন রোগীদের মধ্যে ঢাকায় ৪৯৮ ও ঢাকার বাইরে ৩৮৪ জন। বর্তমানে সারা দেশে ৩ হাজার ৬৭৬ রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২ হাজার ২৭৬ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৪০০ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪০ হাজার ৯৮৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৭ হাজার ১৪৬ জন।

এর আগে, গত ১৩ অক্টোবর একদিনে আটজনের মৃত্যু হয়েছিল।

দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু বাংলাদেশে বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা। ২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যুও হচ্ছে।

/ই.হ/
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৪৫ জনে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৩৯ জনে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ২৬৩ জনে।  একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪০০ জন রোগী। 
মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৩৩ জনে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলার সাক্ষ্যগ্রহণের দিন হাজির না হওয়ায় তার জামিনও বাতিল করা হয়েছে।...
চলতি সপ্তাহে টানা দুই দফায় স্বর্ণের দাম বেড়েছে সাড়ে ৬ হাজার টাকা। আজ বুধবার প্রতি ভরি স্বর্ণে ৩ হাজার ৩২৪ টাকা বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পে ৪১ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। যার মধ্যে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের জন্য ল্যাপটপসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রাখা হয়েছে। আজ বুধবার...
সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী চরমপন্থী সর্বহারা দলের সদস্যদের দেওয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।...
লোডিং...
```html ```

এলাকার খবর