হত্যাচেষ্টা মামলায় নায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলার সাক্ষ্যগ্রহণের দিন হাজির না হওয়ায় তার জামিনও বাতিল করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, এদিন মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য ছিল। শুনানিতে বাদীপক্ষ আসামিদের জামিন বাতিলের আবেদন করেন। অন্যদিকে আসামি পরীমনির আইনজীবী সময়ের আবেদন জানান। আবেদনে বলা হয়, অ্যালার্জিজনিত রোগে আক্রান্ত থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি।

উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত বাদীপক্ষের আবেদন মঞ্জুর করেন। পরে পরীমনির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

উল্লেখ্য, এর আগে গত বছরের ২৬ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ওইদিনও পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।

বিচ্ছেদের পথে হাঁটছেন ‘বেবি ডল’খ্যাত গায়িকা কণিকা কাপুর। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামের এক স্টোরিতে তিনি নিজেই জানালেন এ সিদ্ধান্তের কথা। ২০২২ গৌতম হাথিরামানিকে বিয়ে করেন কণিকা। এবার ৪ বছরের মাথায়...
বডি পাপেট্রি, সরাসরি সংগীত পরিবেশনা এবং কল্পনাপ্রবণ নাট্যশৈলীর মাধ্যমে বাংলা ভূতের গল্প ও লোকজ ঐতিহ্যকে নতুন আঙ্গিকে উপস্থাপন করবে ‘ইনভিজিবল স্টোরিজ’। যৌথভাবে এই ভিন্নধর্মী প্রযোজনার আয়োজনে রয়েছে...
বিয়ে কবে করছেন? সংসার করছেন কি না? ব্যক্তিগত জীবনে বিশেষ কেউ আছেন? অভিনেত্রী কুসুম শিকদারকে ঘিরে এমন প্রশ্নের শেষ নেই। তবে এবার সরাসরি উত্তর না দিয়ে খানিকটা রহস্যই বাড়ালেন অভিনেত্রী। জানালেন, তাঁর...
ঢাকাই সিনেমার অভিনেতা শরিফুল রাজকে ঘিরে নতুন বিতর্ক। ‘ঠিকানা’ সিনেমার প্রযোজকের পাঠানো আইনি নোটিশের পর এবার মুখ খুলেছেন অভিনেতা। চুক্তি ভঙ্গ ও শুটিংয়ের শিডিউল না দেওয়ার অভিযোগ অস্বীকার...
মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুর থেকে হৃদয় হোসেন (২৫) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার মধ্য কামারগাঁও এলাকার ঋষিবাড়ি শ্মশানের পাশের মনাই মৃধার পুকুর থেকে মরদেহটি...
নাটোরে অ্যাপস ব্যবহার করে অনলাইনে জুয়া খেলা, পরিচালনা এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিংয়ের অপরাধে প্রতারক চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোর রাতে...
চলতি সপ্তাহে টানা দুই দফায় স্বর্ণের দাম বেড়েছে সাড়ে ৬ হাজার টাকা। আজ বুধবার প্রতি ভরি স্বর্ণে ৩ হাজার ৩২৪ টাকা বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পে ৪১ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। যার মধ্যে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের জন্য ল্যাপটপসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রাখা হয়েছে। আজ বুধবার...
লোডিং...
```html ```

এলাকার খবর