সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির সম্পাদকের অফিস ভাংচুর

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০৫:৪২ পিএম

সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এসময় আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষ ভাঙ্চুর করা হয়েছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগপন্থিরা। তবে বিএনপিপন্থিরা তা অস্বীকার করেছেন।  

বৃহস্পতিবার দুপুরে ফোরামের এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়ার পর আইনজীবী সমিতি ভবনে সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে এ ঘটনা ঘটে। 

এর আগে, তারেক রহমান ও জুবাইদা রহমানের সাজার প্রতিবাদে রোববার থেকে সারাদেশের আইনজীবী সমিতিগুলোতে কালো পতাকা মিছিল ও মঙ্গলবার অবস্থান কর্মসূচি ঘোষণা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

 

সংবাদ সম্মেলনে বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেন, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ও জনগণের কাছে তারেক রহমানের ভাবমূর্তি নষ্ট করতেই আদালতকে ব্যবহার করা হয়েছে। 

সংবাদ সম্মেলনের পরপরই বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ মিছিল বের করেন। সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। মিছিলে তারা তারেক রহমানের মামলার রায় নিয়েও স্লোগান দেন।

একই সময় আওয়ামী লীগপন্থি আইনজীবীরাও বিক্ষোভ মিছিল বের করেন। বেলা ২টার দিকে সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে দুই পক্ষের আইনজীবীদের মিছিল মুখোমুখি হলে পাল্টাপাল্টি স্লোগান, হট্টগোল ও ধাক্কাধাক্কি শুরু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আলাদা সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির সম্পাদক আব্দুন নূর দুলাল বলেন, গনতান্ত্রিক আন্দোলন আর সহিংসতা এক কথা নয়। 

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একটা মহল চেস্টা করছে দেশে অস্থিতিশীলতা তৈরির করবার। তারা যেন দেশে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সেজন্য সকলকে সজাগ...
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। আজ সোমবার প্রধানমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।
রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় সোহেল রানাসহ দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মাধ্যমে আলোচিত এ মামলার বিচার শুরু হলো। এসময় সোহেল রানা ও তার...
সোমবার ভোরে কমলাপুর রেলস্টেশনে ছিলে উত্তরাঞ্চলসহ বিভিন্ন গন্তব্য থেকে আসা যাত্রীদের ভিড়। তবে ছুটি শেষ হলেও ঢাকামুখী যাত্রীদের চাপ এখনো বাড়েনি। আগামী কয়েকদিনে এই চাপ বাড়বে, বলছেন সংশ্লিষ্টরা।
পাবনা মানসিক হাসপাতাল এলাকায় ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্মৃতিবিজড়িত বিশ্ব বিজ্ঞান কেন্দ্র ও মাতৃ মন্দির রক্ষার দাবি জানিয়েছে সৎসঙ্গ বাংলাদেশ। সম্প্রতি পাবনা মানসিক হাসপাতালের সম্প্রসারণ...
লন্ডনের মাটিতে লাল-সবুজের আরও একটি গর্বের পতাকা উড়ল। যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে লন্ডনের মেইজব্রুক ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার...
পূর্ববিরোধের জেরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জগৎকুড়া ও গোপালপুর উপজেলার গোলপেঁচা গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কালাম তালুকদার (৬৫) নামে একজন নিহত হয়েছেন।
নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বাড়ি ‘চুনকা কুটির’-এর সামনে সিসি ক্যামেরা স্থাপন করেছে পুলিশ। জামিনে মুক্ত হওয়ার পর আইভী এই বাড়িতেই অবস্থান করছেন।
লোডিং...

এলাকার খবর