চট্টগ্রামের জলাবদ্ধতার কারণ সম্বন্ধে যা জানা যাচ্ছে 

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১০:৩৭ পিএম

গত শুক্রবার থেকে পানির নিচে চট্টগ্রাম নগরীর একটি বড় অংশ। পাঁচদিনেও পরিস্থিতির তেমন একটা উন্নতি হয়নি। এরজন্য, অতিবৃষ্টি, আবর্জনায় পূর্ণ খাল-নালা আর সেবা সংস্থাগুলোর সমন্বয়হীন উন্নয়ন কার্যক্রমকে দুষছেন নগরবাসী। হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প ঘিরে সেবা সংস্থাগুলোর রশি টানাটানিকে দুঃখজনক বলছেন নগর-পরিকল্পনাবিদরা।

বন্দরনগরীতে ৩০ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ ৩০৬ মিলিমিটার বৃষ্টিপাতের নতুন রেকর্ড হয়েছে গত রোববার। এছাড়া চলতি মাসে যেখানে বৃষ্টিপাত হওয়ার কথা ছিল ৫৩০ দশমিক ৬ মিলিমিটার সেখানে প্রথম ছয়দিনেই হয়েছে ৫শ ৫০ মিলিমিটারের বেশি। অতিবৃষ্টির সঙ্গে যুক্ত হয়েছে পূর্ণিমার প্রভাবে স্বাভাবিকের চেয়ে অন্তত তিনফুট উঁচু জোয়ার। 

অতিরিক্ত বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আরো দুদিন বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, নগরীর বিশাল দুটি এলাকার পানি চাক্তাই খাল ও মহেশ খালের মাধ্যমে কর্ণফুলী নদীতে গিয়ে পড়ে। কিন্তু বর্তমানে যেভাবে পানি বাড়ছে, তা বের হওয়ার মতো প্রশস্ত নয় খাল দুটির উজানের মুখ। তার ওপর সিটি করপোরেশন ছোট নালাগুলো থেকে নিয়মিত আবর্জনা পরিষ্কার না করায়, সবই গিয়ে পড়ছে খালে। 

আরও পড়ুন:
তিন দিন ধরে পানির নিচে চট্টগ্রাম

সংস্থাটির প্রধান প্রকৌশলী হাসান বিন শামস বলেন, ‘ড্রেনেজ মাস্টার প্ল্যানে বলা ছিলো যে আরেকটি খাল করতে হবে। বড়াল পাড়া খাল। এটা কিন্তু আমাদের নির্দেশনা ছিল আর সিটি করপোরেশনও প্রকল্পটা নিয়েছে। ১০-১১ বছর হলো এই প্রকল্প কিন্তু এখনো আলোর মুখ দেখেনি।’

জলাবদ্ধতা নিরসনে সমন্বয়ের বড় ধরনের অভাবের কথা স্বীকার করছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীও। তিনি বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের সমস্ত কিছুর দায়ভার তো মেয়রের উপর বর্তায়। এখানে ওয়াসা আছে, পিডিবি আছে, টিএন্ডটি আছে, গ্যাস আছে। কিন্তু সমন্বয়ের বিরাট একটা অভাব রয়ে গেছে।’ 

এদিকে নজিরবিহীন জনদুর্ভোগের ভেতর সেবা সংস্থাগুলো এমন পরস্পরবিরোধী অবস্থান কাম্য নয়, বলছেন বিশেষজ্ঞরা। নগর পরিকল্পনাবীদ আশিক ইমরান বলেন, ‘জনদূর্ভোগটাকে সর্বোচ্চ প্রায়রিটি দিয়ে এটা কিভাবে লাঘব করা যায়, সবাই মিলে বসে এই একটা কর্মপন্থা নির্ধারণ করবেন এটাই আমরা এখন আশা করি।’

বর্তমানে চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ৫ হাজার ৬১৬ কোটি টাকার মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সিডিএ। এছাড়া ১ হাজার ৩৭৪ কোটি টাকায় বারইপাড়া খাল নামে একটি নতুন খাল খননের কাজ শুরু করেছে সিটি করপোরেশন। 

চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মামা-ভাগনিসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার মতলব দক্ষিণে মোটরসাইকেল দুর্ঘটনায় মামা-ভাগনি এবং মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়।
রাঙামাটি শহরের তবলছড়ির ভাড়া বাসা থেকে সাজেদুলক হক নামের এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 
চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় পিকআপ ভ্যান চাপায় মোটরসাইকেল থাকা বাবা-ছেলে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরের রামগতিতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মামুন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর