স্ট্যাটাস চেঞ্জ, ফেসবুকে অপু লিখলেন 'গট ম্যারিড'

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০৫:১৭ পিএম

গুঞ্জন আছে সাবেক স্বামী শাকিব খানের সঙ্গে আবারও সংসার পাতছেন অপু বিশ্বাস। সন্তান আব্রাম খান জয়কে নিয়ে অবকাশ যাপন করেছেন আমেরিকায়। সে ভালো সময় পার করে শাকিব-অপু দুজনই এখন দেশে।

গুঞ্জনের পালে তুমুল হাওয়া লাগল আজ (১৩ আগস্ট) দুপুরে। বেলা ৩টা ৪৫ মিনিটে অপু বিশ্বাস তার ফেসবুক প্রোফাইলের 'সিঙ্গেল' স্ট্যাটাস বদলে লিখলেন ‘গট ম্যারিড’।

এরমধ্যেই শুরু হয়ে গেল শুভেচ্ছাবৃষ্টি। তবে কি গুঞ্জনটাই সত্য? কিন্তু ভক্তদের হতাশ করে ৫ মিনিটের মাথায় পোস্টটি মুছে যায়। তাহলে বিষয়টি কী? সত্য নাকি হ্যাকারের কাণ্ড? অপু জানালেন মজার ঘটনা।

তার ভাষ্য, 'হ্যাক হয়নি। আমি নিজেই এই অঘটন ঘটিয়েছি! ইনফো চেক করতে গিয়ে ভুলে এটা হয়েছে। দ্রুতই সরিয়ে নিয়েছি!' 

অপু সর্বশেষ ও নিজের প্রথম প্রযোজিত ছবি 'লাল শাড়ি' মুক্তি দিয়েছেন। সিনেমাটি ইতোমধ্যেই প্রশংসিত। সিনে পর্দা ছাড়াও বিভিন্ন উৎসবে এটি অংশ নিচ্ছে। এতে অপুর বিপরীতে আছেন সাইমন সাদিক। পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। 

অন্যদিকে, 'প্রিয়তমা'র সাফল্যর পর শাকিব খান ব্যস্ত 'দরদ' ও 'রাজকুমার' চলচ্চিত্র নিয়ে।

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস। তিব্বত সীমান্তঘেঁষা পাহাড়ি এলাকায় হিমবাহ ধসে নেমে এসেছে কাদা-পাথর-পানির প্রবল স্রোত। এতে এখন পর্যন্ত ১৬৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় দেড় হাজার পর্যটক,...
শাকিব খান ও ইধিকা পাল—পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর