মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাঈদী হাসপাতালে

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১০:০৮ পিএম

একাত্তরের মানবতা বিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী অসুস্থ হওয়ায় কাশিমপুর কারাগার থেকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার বিকেলে তিনি কারাগারের ভিতরে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-১-এর জেল সুপার মো. শাহজাহান আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দেলাওয়ার হোসেন সাঈদী বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

কাশিমপুর কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই একাত্তরের মানবতা বিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ বন্দি আছেন। সেখানে থাকা অবস্থায় রোববার বিকাল ৫ টার দিকে তিনি বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষ তাকে কারাগারের অ্যাম্বুলেন্স দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের দায়ে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন সাঈদী। পরে ২ আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গাজীপুরের কালিয়াকৈরে আগুনে পুড়ে গেছে কলোনির ১৮টি ঘর ও তিনটি দোকান। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 
ঈদের সরকারি ছুটি শুরু হওয়ায় নাড়ির টানে গ্রামে ফিরছে কর্মজীবী মানুষ। বাস, ট্রাক, ট্রেনসহ বিভিন্ন যানবাহনে চড়ে গাজীপুরসহ রাজধানী ছাড়ছেন তারা। এতে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল...
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে পরিবহন মালিক ও শ্রমিকদের সহযোগিতা কামনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘আমার বিশ্বাস শ্রমিক নেতা ও পরিবহন মালিকরা যদি রাস্তায় দায়িত্ববান হন, গাড়ির...
গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলছে অনেকটা স্বাভাবিকভাবেই। স্বজন, পরিজনদের সঙ্গে ঈদ আনন্দ উদযাপন করতে দলে দলে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। মহাসড়কে যানজট নিরসনে পুলিশ ও...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর