মৌলভীবাজারে জঙ্গি সন্দেহে ১৭ জনকে আটকিয়ে রেখেছেন স্থানীয়রা

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০৭:১২ পিএম

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে নেমে আসার সময় জঙ্গি সন্দেহে আরও ১৭ জনকে আটকিয়ে রেখেছে স্থানীয়রা। তারা সবাই 'ইমাম মাহমুদের কাফেলা'র সদস্য বলে ধারণা স্থানীয়দের। 

সোমবার সকাল ১১টার দিকে উপজেলার ১৩ নং কর্মধা ইউনিয়নের আসকরাবাদ চা বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের একটি রুমে আটকিয়ে রাখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যরা। 

কর্মধা ইউপি চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ বলেন, যারা আটক হয়েছেন তারা পূর্ব টাট্টিউলি গ্রামের জঙ্গি আস্তানার পাশে গভীর পাহাড়ে অভিযানের দিন থেকে অবস্থান করছিল বলে আমরা তথ্য পেয়েছি। রোববার দুপুরের দিকে তারা কালা পাহাড় থেকে নেমে আসতে থাকেন। সোমবার সকালে পাহাড়ের নিচে আছকরাবাদ চা বাগানের গেইটে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে এলে অটোরিকশা চালকদের সহায়তায় তাদের আটক করা হয়।

সিএনজি অটো চালক লকুস মিয়া বলেন, পাহাড় থেকে প্রথমে ৪জন লোক নেমে এসে তার গাড়ি ভাড়া করে শহরে যেতে চায়। সে সময় একজন অসুস্থ লোক হাসপাতালে নিতে হবে বলে তারা জানায়৷ অসুস্থ লোকটি দেখে তিনি তাদের গাড়িতে তুলে শহরের দিকে ছুঠে যান। পরে অন্য চালক ফোনে তাকে জানায় গাড়িতে সকল যাত্রী জঙ্গি সদস্য, তাই তাদের ফিরিয়ে নিয়ে ইউনিয়ন পরিষদে যেতে হবে। 

আরেক অটোচালক রব উল্লাহ জানান, প্রথমে পাহাড় থেকে ৪জন লোক নেমে এসে একটি সিএনজিযোগে যাত্রা করার পর। আরও ১৩ জন লোক পাহাড় থেকে ধাপেধাপে নেমে এসে সিএনজি অটোরিকশা ভাড়া করতে থাকে৷ এতো লোক একসাথে নেমে আসছে দেখে আমাদের সন্দেহ হয়৷ পরে আমরা ইউপি মেম্বার ও চেয়ারম্যানকে খবর দেই৷ 

ইউনিয়ন পরিষদ সদস্য দরছ মিয়া বলেন, তাদেরকে আমরা প্রাথমিকভাবে নাম ঠিকানা জিজ্ঞেস করলে তারা জানায় দেশের বিভিন্ন জেলায় তাদের বসবাস। এদের মধ্যে বেশিরভাগের বয়স ২২-৩৫ বছর। আটকদের মধ্যে  ইমাম মাহমুদ নামের একজন ও ডাক্তার সোহেল তানজিম রয়েছেন৷ 

কুলাউড়া থানার ওসি আব্দুস ছালেক বলেন, ‘ঢাকা থেকে সিটিটিসির একটি টিম আসছে। তারা আসার পর প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।’

গত শনিবার কুলাউড়ার কর্মধা ইউনিয়নের দুর্গম পাহাড়ি পূর্ব টাট্টিউলি এলাকায় টিলার ওপর অবস্থিত একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন ইমাম মাহমুদ কাফেলার ছয় নারী ও চার পুরুষ সদস্যকে আটক করে ঢাকার সিটিটিসি ইউনিট ও জেলা পুলিশ। তাদের সঙ্গে তিন শিশুও ছিল। এরপর থেকে পুরো এলাকাটি পুলিশের নজরদারিতে ছিলো।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে একটি তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে...
মৌলভীবাজারের বড়লেখায় বিশেষ অভিযানে নিষিদ্ধঘোষিত উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য মো. রাহেদ হোসেন মাহেদকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে বড়লেখা...
রোদ ওঠার সঙ্গে সঙ্গে কমছে হাওর অঞ্চলের নদ-নদীর পানি। তবুও সংকট কাটেনি এসব এলাকার কৃষকদের। বাড়তি মজুরি দিয়েও মিলছে না, ধান কাটা, মাড়াই ও শুকানোর জন্য প্রয়োজনীয় শ্রমিক। অন্যদিকে, এ পর্যন্ত বৃষ্টি ও...
হাওরাঞ্চলে জলাবদ্ধতা, বৃষ্টি ও শ্রমিক সংকটে ধান কাটার পরও বিপাকে কৃষকরা। সুনামগঞ্জসহ কয়েকটি জেলায় হাজার হাজার হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। ভেজা ধানের কম দাম নিয়েও হতাশ কৃষকরা।
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
লোডিং...

এলাকার খবর