রোদ উঠলেও হাসি নেই কৃষকের মুখে

আপডেট : ০৯ মে ২০২৬, ০৬:০১ পিএম

রোদ ওঠার সঙ্গে সঙ্গে কমছে হাওর অঞ্চলের নদ-নদীর পানি। তবুও সংকট কাটেনি এসব এলাকার কৃষকদের। বাড়তি মজুরি দিয়েও মিলছে না, ধান কাটা, মাড়াই ও শুকানোর জন্য প্রয়োজনীয় শ্রমিক। অন্যদিকে, এ পর্যন্ত বৃষ্টি ও উজানের ঢলে হাজার হাজার হেক্টর জমির ধান নষ্ট হওয়ায় যে ক্ষতি হয়েছে, তা কীভাবে পোষাবেন, সে দুশ্চিন্তায়ও আছেন তারা। 

ইদানিং বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জের সুরমা, জাদুকাটাসহ সবগুলো নদনদীর পানি কমতে শুরু করেছে। তবে মৌসুমের শেষদিকে এসেও কাটেনি লোকবল সংকট। বাড়তি মজুরি দিয়েও মিলছে না কৃষি শ্রমিক।

চলতি মৌসুমে জেলার ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমির বোরো ধানের মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৮২০ হেক্টর জমির ধান কাটা হয়েছে। শ্রমিকের মূল্য পরিশোধ করতে অনেকেই বিক্রি করছেন ধান।  

মৌলভীবাজারে বোরো ধানের ন্যায্যমূল্য না পেয়ে বিপাকে কৃষকরা। প্রতি মণ ভেজা ধান বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকা দরে। আর শুকনা ধান বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকা মণ।

কমতে শুরু করেছে কিশোরগঞ্জের নদ-নদীর পানিও। তবে গেল কয়েক দিনের বৃষ্টি ও উজানের ঢলে পানিতে তলিয়ে নষ্ট হয়েছে জেলার ১৩ হাজার ৪১৯ হেক্টর জমির পাঁকা ধান। চলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ।

কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাদিকুর রহমান বলেন, ‘কৃষকদের পাশ থেকে যতটুকু সহযোগিতা করা যায় আমরা তাই করার চেষ্টা করছি। প্রকৃত ক্ষতিগ্রস্ত যারা তারা যেন এই তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে। তালিকার প্রস্তুত করার পর এটি আমরা সরকারের কাছে পাঠাব।’

নেত্রকোণায় ধান কাটা, মাড়াই, শুকানোর কাজে ব্যস্ত কৃষকরা। জেলায় আগাম বর্ষা ও পাহাড়ি ঢলে নষ্ট হয়ে গেছে ১৬ হাজার ৭৭৮ হেক্টর জমির ধান। ক্ষতি হয়েছে ৩৭২ কোটি ১৫ লাখ ২২ হাজার টাকার।

চলতি মৌসুমে হবিগঞ্জ জেলায় এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজার ৬০০ হেক্টর জমির ধান কাটা হয়েছে। বন্যা ও জলাবদ্ধতায় জেলার অন্তত ২৩ হাজার ৯০৪টি কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ভবিষ্যতে পানি উন্নয়ন বোর্ড নয়, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। যাতে পানি নিষ্কাশনের প্রয়োজন হলে সময়মতো...
শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালক ও যাত্রীসহ দুইজনের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ঢাকার দোহার উপজেলার পদ্মানদীর মাহমুদপুরের একটি খালে নিখোঁজের একদিন পর মারুফ (১৬) নামের এক শিক্ষা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মাহমুদপুরের কাটাখালের তলদেশ থেকে...
মাদারীপুরে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে নগদ ৬৪ হাজার টাকার বেশি অর্থ ও প্রিয় খেলনা নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় আট বছরের এক শিশু। নিখোঁজ হওয়ার একদিন পর মাদারীপুর সদর হাসপাতাল থেকে তাকে উদ্ধার করেন...
প্রতিষ্ঠার পর থেকে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, মানবিক সেবা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা...
ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
ইভেন্টটির অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি উপস্থিত থেকে বিজয়ীদের সঙ্গে সময় কাটান, ভক্তদের সঙ্গে ছবি তোলেন এবং আন্তরিকভাবে সবার সঙ্গে মতবিনিময় করেন-যা পুরো...
তা স্পেন কোচের ভয়টা কী নিয়ে? দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনাকে নিয়ে? নাকি মেসিকে নিয়ে? ফুয়েন্তে জানালেন ম্যাচের গুরুত্ব, মাঠের অবস্থা বা অন্য কোনো বিষয় তাঁকে ভাবাচ্ছে না। বরং তিনি ভয় পাচ্ছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর