কাটা-মাড়াই ধান নিয়েও বিপাকে হাওরাঞ্চলের কৃষক  

হাওরাঞ্চলে জলাবদ্ধতা, বৃষ্টি ও শ্রমিক সংকটে ধান কাটার পরও বিপাকে কৃষকরা। সুনামগঞ্জসহ কয়েকটি জেলায় হাজার হাজার হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। ভেজা ধানের কম দাম নিয়েও হতাশ কৃষকরা।

আপডেট : ০৭ মে ২০২৬, ০৫:০৮ পিএম

হাওরে জলাবদ্ধতা না কমায় প্রতিদিনই বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। এর মধ্যে থেমে থেমে বৃষ্টি ও মেঘলা আকাশের কারণে কাটা-মাড়াই করা ধান নিয়েও বিপাকে কৃষক। মিলারদের কাছ থেকেও মিলছে না আশানুরূপ দাম। 

প্রায় ১০ দিন ধরে তলিয়ে আছে সুনামগঞ্জের বিস্তীর্ণ অঞ্চল। এর মধ্যে জলাবদ্ধতায় তলিয়ে গেছে ২০ হাজার ১৬০ হেক্টর জমির ধান। তবে ১৬ হাজার ৩৯৫ হেক্টর জমির ধান পুরোপুরি নষ্ট হওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। উজান থেকে পানি নামায় প্রতিদিন নতুন এলাকা তলিয়ে বাড়ছে ক্ষয়ক্ষতি।  

মৌলভীবাজারের তলিয়ে যাওয়া সাড়ে ৫ হাজার হেক্টরের মধ্যে ৪ হাজার ৪০০ হেক্টরের ধান পুরোপুরি নষ্ট বলছে কৃষি বিভাগ। এর মধ্যে মেঘ-বৃষ্টির খেলায় কাটা ধানও নষ্টের পথে।  

হবিগঞ্জে এখন পর্যন্ত হাওরের ৬৮ ভাগ ধান কাটা শেষ হয়েছে। শ্রমিক সংকটের কারণে অনেক কৃষক নিজেরাই পানিতে তলিয়ে যাওয়া ধান কেটে রাস্তার পাশে শুকাচ্ছেন। তবে ভেজা ধানের আশানুরূপ দাম না পেয়ে হতাশ তারা।  

কিশোরগঞ্জে এ পর্যন্ত হাওরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ হয়েছেন ৫০ হাজার ৮৫৬ জন কৃষক। এর মধ্যে বুধবার বিকেল থেকে ফের বৃষ্টি হওয়ায় ক্ষয়ক্ষতি আরও শঙ্কা তাদের।   

নেত্রকোণায় শ্রমিক সংকটে হাওরের ধান তুলতে হিমশিম অবস্থা কৃষকের। কৃষি বিভাগ বলছে, এখনও হাওরে পড়ে আছে ২৮ শতাংশ ধান। সমতল মিলিয়ে পুরো জেলায় মাঠে এখনো ৫৫ শতাংশ ধান কাটা বাকি। 

রাঙামাটিতে সাম্প্রতিক ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির স্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। হ্রদে উজান থেকে আসা বন্যার পানি জমে নতুন করে কাপ্তাই হ্রদ তীরবর্তী ও নিম্নাঞ্চলের বসতি...
দেশের বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হলেও পানি নামার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র। চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিসহ পার্বত্য অঞ্চলের বিস্তীর্ণ গ্রামীণ অবকাঠামো...
নেত্রকোণায় আর্জেন্টিনা-ইংল্যান্ডের বিশ্বকাপ ফুটবল খেলা শেষে আর্জেন্টিনা সমর্থকদের জয়োল্লাসের ভিডিও ধারণ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে ছিটকে পড়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় জাহাঙ্গীরের নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
ইভেন্টটির অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি উপস্থিত থেকে বিজয়ীদের সঙ্গে সময় কাটান, ভক্তদের সঙ্গে ছবি তোলেন এবং আন্তরিকভাবে সবার সঙ্গে মতবিনিময় করেন-যা পুরো...
তা স্পেন কোচের ভয়টা কী নিয়ে? দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনাকে নিয়ে? নাকি মেসিকে নিয়ে? ফুয়েন্তে জানালেন ম্যাচের গুরুত্ব, মাঠের অবস্থা বা অন্য কোনো বিষয় তাঁকে ভাবাচ্ছে না। বরং তিনি ভয় পাচ্ছেন...
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৭১০। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৩১৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৯ হাজার ২৪৯ রোগী, যাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯...
ময়মনসিংহের ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপের নির্মাণাধীন একটি ইটিপি প্ল্যান্টের ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় অবস্থিত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর