‘প্রিয়তমা’র পরও কলকাতায় ভালো চিত্রনাট্য পাচ্ছেন না ইধিকা!

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০৯:৪১ এএম

এ দেশের ছবিতে কাজ করে কলকাতার ইধিকা পাল এখন বাংলাদেশের ‘প্রিয়তমা’। কলকাতাতেও পাচ্ছেন প্রচুর প্রশংসা। স্তুতি বাক্য মিললেও সেভাবে ভালো চিত্রনাট্যের এখনও দেখা পাচ্ছেন না ইধিকা।

ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, এই মুহূর্তে ইধিকার কাছে নতুন কাজের প্রস্তাব আসছে। তালিকায় রয়েছে দুই বাংলাই। বাংলাদেশের ছবিতে অভিনয় করে তাঁর কাছে যে কাজের প্রস্তাব বেড়েছে সে কথাও স্বীকার করে নিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘এর মাঝেই বাংলাদেশে যাওয়ার কথা ছিল। কিন্তু সেটা কোনও ছবির জন্য নয়, অন্য একটা কাজে। কিন্তু ব্যস্ততার কারণে যেতে পারিনি।’ 

কলকাতায় কাজের বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘এখনও কিছুই ঠিক হয়নি। প্রস্তাব তো আসছেই। কথাবার্তা চলছে। কিন্তু টলিউডে প্রথম ছবির ক্ষেত্রে বুঝেশুনে ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নিতে চাই।’’ 

এরই সঙ্গে ইধিকার সংযোজন,‘ছবি করতে হবে বলেই রাজি হতে চাই না। ভাল চিত্রনাট্যের অপেক্ষায় রয়েছি।’ 

প্রিয়তাম ছবিতে ইধাকা ও শাকিব। ছবি: ভার্সেটাইল মিডিয়া অভিনেত্রী কিছু খোলসা না করতে চাইলেও টলিপাড়ার খবর, তিনি ইতোমধ্যেই সোহমের সঙ্গে একটি ছবি করে ফেলেছেন। কিন্তু সেই ছবি কবে মুক্তি পাবে, সেই সময় এখনও চূড়ান্ত হয়নি।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক...
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
নভেম্বরে চীনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এপেক সম্মেলনের...
ছুটির দিনগুলোতে দেশের পর্যটন কেন্দ্রগুলো মুখর হয়ে উঠলেও হোটেল-রিসোর্টের অগ্নিনিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের শঙ্কা। বান্দরবান ও কুয়াকাটার অসংখ্য হোটেল-মোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা না...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে অবকাঠামো সম্প্রসারণে বিপুল অর্থ ব্যয় করছে টেক জায়ান্ট মেটা। একই সঙ্গে বিজ্ঞাপননির্ভর ব্যবসার বাইরে নতুন আয়ের উৎস তৈরিতে একের পর এক এআই পণ্য ও সেবা চালু করছে...
একটি হাসপাতালে প্রতিদিন অসংখ্য সিদ্ধান্ত নেওয়া হয়—কোন সেবার চাহিদা বাড়ছে, কোথায় রোগীদের বেশি অপেক্ষা করতে হচ্ছে, কোন পর্যায়ে সেবাপ্রাপ্তিতে জটিলতা তৈরি হচ্ছে এবং কীভাবে রোগীর অভিজ্ঞতা আরও উন্নত করা...
লোডিং...

এলাকার খবর