কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বান্দরবান সদর ও রোয়াংছড়ি জোনের নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক আকিম বমকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁকে লাইমী পাড়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
আজ শুক্রবার এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে র্যাব। কুকি-চিনের এই সমন্বয়ক আকিম বম দেশে-বিদেশে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত বলে জানা যায়।
আজ সন্ধ্যা ৬ টার পরে বান্দরবান জেলা পরিষদ অডিটোরিয়ামে বিস্তারিত জানাবে র্যাব।
এর আগে চলতি মাসের প্রথমদিকে বান্দরবানের রুমার দুর্গম এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) এক সদস্য নিহত হয়। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে বেশ কয়েকটি অস্ত্র, বিপুল গোলাবারুদ ও একটি ড্রোন উদ্ধার হয়েছে।
আরও পড়ুন:
- কেএনএফের সঙ্গে আলোচনা বন্ধের ঘোষণা শান্তি কমিটির
- ‘রুমায় অপহৃত সোনালী ব্যাংক ম্যানেজার ভালো আছেন’
- এনজিও থেকে সশস্ত্র গোষ্ঠী কেএনএফ
- দুই বছর আগে ব্যাংক লুটের ঘোষণা দিয়েছিল কুকি–চিন
- অক্ষত আছে রুমার সোনালী ব্যাংকের ভল্টের টাকা
- ব্যাংক লুটের আগে ফাঁকা গুলি ছুঁড়েছিল ডাকাতরা
- যেভাবে লুট হলো রুমার সোনালী ব্যাংক
- রুমার পর এবার থানচিতে ২ ব্যাংকে ডাকাতি
- বান্দরবানে সোনালী ব্যাংকে লুট, ম্যানেজার অপহরণ