গহীন পাহাড়ে কঠোর প্রশিক্ষণ, যা বললেন কুকি–চিনের আকিম বম 

আপডেট : ১৮ মে ২০২৪, ০৯:২৩ এএম

বান্দরবানে পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি–চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত নারী শাখার বান্দরবান সদর ও রোয়াংছড়ি জোনের অন্যতম প্রধান সমন্বয়ক আকিম বমকে জেলা সদরের লাইমী পাড়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। শুক্রবার বিকেলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান র‍্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
 
লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর অনুমানিক ৬টায় লাইমী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সেবা লাল নুং আরামপি প্রকাশ আকিম বমকে (১৮) গ্রেপ্তার করা হয়। মূলত কেএনএফ সংগঠনের জন্য নতুন নারী সদস্য রিক্রুট করার জন্যই আকিম বম রোয়াংছড়ি ও বান্দরবান জেলা সদরে ভাড়া বাসা করে থাকতেন। এখন পর্যন্ত ৩-৪ জন নতুন নারী সদস্য কেএনএফ সংগঠনে অংশ নেওয়ার কথা র‍্যাবকে জানিয়েছেন তিনি।

আকিম বম প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানান, ২০২৩ সালে তিনি কাল্লা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে অধ্যয়নকালে মাইকেল বম নামে একটি ছেলের সাথে পরিচয় ও পরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। মাইকেলের মাধ্যমে তিনি কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) ট্রেনিংয়ে যেতে আগ্রহ প্রকাশ করেন। এরই প্রেক্ষিতে সেই বছরের ডিসেম্বরের দিকে রোয়াংছড়ির এক গহীন পাহাড়ে ভান থার ময়-বম নামে কুকি চিন ন্যাশনাল আর্মির একজন নারী কমান্ডারের কাছে প্রশিক্ষণ গ্রহণ করেন। তাদের প্রশিক্ষণ ব্যাচে ২০ জন নারী সদস্য ছিল।

গহীন পাহাড়ে ট্রেনিং সেন্টারগুলোতে তাদের কষ্ট সহ্য করার সব প্রশিক্ষণই দেওয়া হতো বলে র‍্যাবকে জানান আকিম বম।

মূলত ব্যাংক ডাকাতির ঘটনার পরে কেএনএফের বিরুদ্ধে অভিযানে নামে যৌথ বাহিনী। অভিযানে সংগঠনটির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় শতাধিক কেএনএফ সদস্য গ্রেপ্তার হলে অনেকটা কোণঠাসা হয়েই নতুন সদস্য দলে ভিড়াতে সংগঠনটি গোপনে কাজ করছে বলে জানান আকিম।

গ্রেপ্তার আকিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র‍্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

গত ২ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি ও আনসার সদস্যের অস্ত্র লুটের ঘটনার পর অভিযানে নামে যৌথ বাহিনী। এ পর্যন্ত বান্দরবান জেলায় সন্ত্রাসবিরোধী বিভিন্ন অভিযানের মাধ্যমে কুকি-চিন আর্মির (কেএনএ) কেন্দ্রীয় কমিটির বান্দরবান সদর শাখার সমন্বয়ক চেওসিম বম, ফারুক পাড়ার কেএনএফের সভাপতি সানজু খুম বমসহ তিনজন কেএনএফ সন্ত্রাসী র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়।

আরও পড়ুন:

লক্ষ্মীপুরে এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার প্রধানকে গ্রেপ্তার করছে চন্দ্রগঞ্জ থানা-পুলিশ। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
সম্প্রতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি উপজেলা। তলিয়ে গেছে জেলার ৮ হাজার ১৩০ হেক্টর আবাদি জমির মধ্যে ১ হাজার ৩১ হেক্টর জমির ফসল। এর মধ্যে পুরোপুরি...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর