সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর রণক্ষেত্র হয়ে ওঠে রাজধানীর যাত্রাবাড়ী-শনিরআখড়া এলাকা। এ সময় বিক্ষুব্ধরা মেয়র হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজায় আগুন ধরিয়ে দেয়। বুধবার সন্ধ্যার পর থেকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই অংশে যান চলাচল স্বাভাবিক হয়নি।
গতকাল থেকে দফায় দফায় এ সংঘর্ষে দুই বছরের এক শিশুসহ অন্তত ৬ জন গুলিবিদ্ধ হয়েছে। একজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সরেজমিনে শনিরআখড়া এলাকা ঘুরে দেখা যায়, লাঠিসোঁটা হাতে সড়কে অবস্থান করছে অজ্ঞাত পরিচয়ধারীরা। তবে এ সময়ে শিক্ষার্থীদের সড়কে দেখা যায়নি। লাঠি হাতে থাকা লোকজন সড়কের দুপাশ বন্ধ করে রেখেছে। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে পুলিশ-র্যাব-বিজিবির যৌথ টহলের পর যাত্রাবাড়ী-শনিরআখড়া এলাকায় যান চলাচল শুরু হলেও ফের তা দখলে নেয় আন্দোলনকারীরা। রাতে শনিরআখড়ার কাজলা থেকে সাইনবোর্ড পর্যন্ত অন্তত ২০টি জায়গায় আগুন ধরিয়েছেন আন্দোলনকারীরা। দফায় দফায় চলে পাল্টাপাল্টি ধাওয়া। আন্দোলনকারীদের উদ্দেশে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ যখনই আন্দোলনকারীদের ধাওয়া দেয়, তখন তাঁরা সড়কের গলিতে দৌড়ে আশ্রয় নেন। এতে ঢাকায় প্রবেশের গুরুত্বপূর্ণ এই সড়কে তৈরি হয় আতঙ্ক।
এদিকে, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করবেন। গতকাল বুধবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তাঁর ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
ফেসবুক পোস্টে বলা হয়, এই কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না। অ্যাম্বুলেন্স ছাড়া সড়কে কোনো গাড়ি চলবে না।
আরও পড়ুন:
- রংপুরে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীর মৃত্যু
- আন্দোলনকারীদর ওপর কঠোর হবে না পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী
- হাইকোর্টের কোটা পুনর্বহালের রায়ে এক মাসের স্থিতাবস্থা
- ‘আন্দোলনের যৌক্তিক কারণ এখন আর নেই’
- ‘কোটা আন্দোলনে ভর করে বিএনপি সরকার হটানোর ষড়যন্ত্র করছে’
- কোটা সংস্কার আন্দোলনে কি আদালত অবমাননা হচ্ছে?
- শিক্ষক–শিক্ষার্থী আন্দোলন: ৫ মন্ত্রী–প্রতিমন্ত্রীর রুদ্ধদ্বার বৈঠক
- কোটা বাতিলের পক্ষে সরকার আন্তরিক: ওবায়দুল কাদের
- ‘আন্দোলনের যৌক্তিক কারণ এখন আর নেই’
- কোটা আন্দোলন: উত্তপ্ত শাহবাগ, চট্টগ্রাম-কুমিল্লায় সংঘর্ষ
- কোটা আন্দোলনকারীদের বিশ্ববিদ্যালয়ে ফিরতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- সরকার চাইলে কোটা বাড়াতে-কমাতে পারবে: হাইকোর্ট
- টেন মিনিট স্কুলের ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল
- আন্দোলনকারীদের ওপর হামলা ইতিহাসে জঘন্যতম ঘটনা: মির্জা ফখরুল
- কোটা আন্দোলন: এবার মহাখালিতে পুলিশ–শিক্ষার্থী সংঘর্ষ
- কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাঙামাটিতে সংঘর্ষ, আহত ৫
- ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- হাইকোর্টের রায় বাতিল চেয়ে লিভ টু আপিল রাষ্ট্রপক্ষের
- ‘আন্দোলন নিয়ে আমেরিকার ব্রিফিং অসত্য, ক্ষুব্ধ ঢাকা’
- কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে
- বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
- ঢাবিসহ বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন
- অনির্দিষ্টকালের জন্য ঢাবি বন্ধ, হল ছাড়তে হবে সন্ধ্যার মধ্যে
- বন্ধ হলো জাবি–শাবিপ্রবিও, হলত্যাগের নির্দেশ