৪ ঘণ্টা পেরিয়েছে ভোট গণনার, ব্যবধান কমছে দুই জোটের

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টা থেকে। এরই মধ্যে পেরিয়ে গেছে ৪ ঘন্টা। প্রথম ঘণ্টার মতো এখনও এগিয়ে রয়েছে ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ। তবে বিরোধী জোট ‘ইন্ডিয়া’–ও এগিয়ে যাচ্ছে সমানতালে। ফলে ব্যবধান কমছে দুই জোটের মধ্যে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, দুপুর ১২টা ২৫ মিনিট পর্যন্ত ২৯৬ আসনে এগিয়ে রয়েছে এনডিএ। অন্যদিকে ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ২২৯টি আসনে। অন্যান্য দল এগিয়ে ১৮টি আসনে।

এদিকে পশ্চিমবঙ্গে মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে রয়েছে। প্রাথমিক ফলাফলে ৩০টির বেশি আসনে এগিয়ে তৃণমূল। যদিও রাজ্যের অধিকাংশ বুথফেরত জরিপে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছিল।

ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, পশ্চিমবঙ্গে ৪২ আসনের মধ্যে ৩১টি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। ১০টি আসনে এগিয়ে বিজেপি। আর একটি আসনে এগিয়ে আছে সিপিআই(এম)।

গত ১৯ এপ্রিল শুরু হয়েছিল ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। শেষ হয়েছে ১ জুন। দেড় মাসব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনে ভোট দিয়েছেন ৬৪ কোটিরও বেশি ভোটার।

আরও পড়ুন: