দিল্লিতে বিজেপি কী ‘খেল’ দেখাল, কেজরিওয়াল এবার হারলেন কেন?

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৩ পিএম

২৭ বছরের খরা অবশেষে কাটল। সম্প্রতি দিল্লিতে বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। প্রায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিন দশকের ভোট খরা কাটিয়ে উঠেছে দলটি। আর টানা ১০ বছর ধরে ক্ষমতায় থাকা আম আদমি পার্টির (এএপি) হলো ভরাডুবি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, দিল্লি বিধানসভা নির্বাচন ২০২৫-এর ভোটগ্রহণ গত ৫ ফেব্রুয়ারি শেষ হয়। এ নির্বাচনে ৬০ দশমিক ৩৯ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। এবার দিল্লিতে বিজেপি পেয়েছে ৪৮টি আসন। অপরদিকে আম আদমি পার্টি ২২টি। ধারণা করা হচ্ছে, আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে হারানো প্রবেশ ভার্মা হতে পারেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী।

২০১৩ সাল থেকে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির আসনটি ধরে রেখেছিলেন। এক দশক আগে তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে পরাজিত করে আম আদমি পার্টির এক দশকের শাসনের সূচনা করেন।

টানা চমক দেখানো কেজরিওয়াল এবার হারলেন কেন? দলেরই-বা ভরাডুবি হলো কেন? লোকসভা নির্বাচনে প্রত্যাশিত জয় না পাওয়া বিজেপি এত বড় চমক দেখাল কীভাবে? 

টার্গেট কেজরিওয়াল

‘কেজরিওয়াল বনাম কে’ বা ‘কেজরিওয়াল বনাম মোদি’–প্রতিবার নির্বাচনেই এই বিতর্কের ফাঁদে পড়ে বিজেপি। ‘দিল্লিতে কেজরিওয়াল, কেন্দ্রে মোদি’–এই বার্তা গত ১০ বছর ধরে যেন নীতিতে পরিণত হয়েছে। এবার এসব কাটিয়ে উঠতে পেরেছে বিজেপি।

এ কারণে দুর্নীতিবিরোধী ‘ক্রুসেডার’ (যোদ্ধা) ও ‘দরিদ্রদের রক্ষাকারী’ হিসেবে ১০ বছর দাপিয়ে বেড়ানো কেজরিওয়ালকেই প্রথমে টার্গেট করে বিজেপি। প্রথমেই তাঁর এই ভাবমূর্তিতে লেপন করেছে কালিমা। কাজটা ঝুঁকির হলেও এতেই সবচেয়ে বেশি লাভবান হয়েছে দলটি।

ভোটকেন্দ্রে যাওয়ার পথে এএপি নেতা অরবিন্দ কেজরিওয়াল। ছবি: রয়টার্সভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন বলছে, কেজরিওয়ালের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করার মধ্য দিয়ে ‘দোদুল্যমান ভোটারদের’ দলে টানতে সক্ষম হয়েছে বিজেপি।

দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী সাহিব সিং ভার্মার ছেলে দুবারের এমপি প্রবেশ ভার্মাকে দাঁড় করানো হয় কেজরিওয়ালের বিরুদ্ধে। রাজনৈতিক প্রজ্ঞা ও নির্বাচনী ব্যবস্থাপনায় বেশ পারদর্শী এই নেতা। আর ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে করা হয় তাঁর নির্বাচনী সঙ্গী।

বিজেপি প্রচার করতে থাকে, আগের মতো আর দুর্নীতিবিরোধী চিন্তাভাবনা নেই কেজরিওয়ালের। নিজের আদর্শ অনুযায়ী তিনি এখন কাজ করেন না। আবগারি দুর্নীতি মামলা সেটারই প্রমাণ। এমনকি তাঁর বাসভবনের খরচও এখন আগের চেয়ে অনেক বেশি করেছেন।

কেজরিওয়াল এবার হেরে যাচ্ছেন–এই ভাবনা ঢুকিয়ে দেওয়া হয় ভোটারদের মধ্যে। আর প্রচার করা হতে থাকে, আগেরবারের কোনো প্রতিশ্রুতিই তিনি রক্ষা করতে পারেননি। বিশেষ করে শহর পরিষ্কার করার ব্যাপারে। আর দূষণ ইস্যু তো রয়েছেই। যদিও কেজরিওয়াল দাবি করে আসছেন, কেন্দ্রীয় সরকার তাঁকে সহায়তা করেনি।

লাগাম টেনে ধরা

এবারের নির্বাচনে লাগাম টেনে ধরতে পেরেছে বিজেপি। কেজরিওয়ালের ওপর হামলার পর বিজেপি বেশ বিপাকে পড়বে বলেই মনে হচ্ছিল। কিন্তু টাল সামলাতে দলটির প্রধান জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মাঠে নেমে পড়েন। কেজরিওয়াল ও তাঁর দলের বিরুদ্ধে একের পর এক কথা ছুড়ে দিতে থাকেন তাঁরা।

এবারের নির্বাচনে বিজেপির আরেকটি বড় ও গুরুত্বপূর্ণ কাজ হলো, ঘরে ঘরে হেঁটে যাওয়া। দলটির নেতা-কর্মীরা নিরলসভাবে এ কাজ করে গেছেন। এ ছাড়া বিভিন্ন অঙ্গরাজ্য থেকে দলের পরিচিত মুখ তো ছিলই।

বিজেপির এবারের পরিকল্পনাও ছিল আলাদা। বিশেষ করে দরিদ্র, তরুণ ও নারী ভোটারদের টানতে বেশ আগ্রহী ছিল তারা। এ জন্য ইশতেহারে রাখা হয়েছে বিশেষ প্রতিশ্রুতি। নারীদের প্রতি মাসে আড়াই হাজার রুপি করে দেওয়া হবে বলে জানিয়েছে দলটি। 

আরএসএস ফ্যাক্টর

আগের তিন বিধানসভা নির্বাচনে আরএসএসকে পুরো সময় পায়নি বিজেপি। তিনবারই শেষদিকে এসে নির্বাচনী প্রচারে যুক্ত হয়েছে তারা। কয়েকজন তো সরাসরি এএপিকে সরাসরি সমর্থন দিয়েছেন। কিন্তু এবার সেটা হয়নি। গত আগস্ট থেকেই মাঠে আরএসএস। শুধু মাঠে বললে ভুল বলা হবে, তারা এবার ছিলেন দিল্লির নিম্নশ্রেণির মানুষদের কাছে, গিয়েছেন বস্তিতে বস্তিতে।

এ ছাড়া হিন্দত্ববাদ ও জাতীয়তাবাদী চিন্তাভাবনা এখানেও প্রয়োগ করেছে বিজেপি-আরএসএস। এ ক্ষেত্রে ভোটের হিসাবও হয়েছে ঠিকঠাক। বিশেষ করে মুসলিম ভোটারদের টানার আগ্রহ কম দেখিয়ে বাকিদের সব ভোট নিয়েছে তারা।

ভোট দিতে আসা কয়েকজন নারী। ছবি: রয়টার্সভোট ব্যবস্থাপনা

এবার সব তথ্য নিয়েই কোমর বেঁধে লেগেছিল বিজেপি। এর মধ্যে ২০১৪, ২০১৯ ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের হিসাবও করেছে তারা। সব মিলিয়ে দেখা গেছে, লোকসভা নির্বাচনে তারা ভালোই ভোট পেয়েছে, কিন্তু বিধানসভাতেই আটকে যাচ্ছে। পরে দলটি বিশ্লেষণ করে বের করে, নরেন্দ্র মোদি এখানে ফ্যাক্টর।

যেসব ভোটার বিধানসভায় ছিটকে যান, তাদের টার্গেট করে বিজেপির কলাকুশলীরা। এদের দোদুল্যমান ভোটার হিসেবে চিহ্নিত করা হয়। এরপর চলে প্রচার, যাতে মোদিকে উপস্থাপন করা হয় ব্যাপকভাবে। এসব ভোটার যাদের দ্বারা প্রভাবিত হন, কাজে লাগানো হয় তাদের।

এমনকি কেজরিওয়ালের শিবির থেকে যারা মুখ ফিরিয়ে নেবেন বলে ভাবছিলেন, তাঁদেরও টেনে আনা হয় এই শিবিবে।

এ ব্যাপারে বিজেপির এক ভোট কুশলী সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে বলেন, ‘এই ভোটারদের মধ্যে অনেকেই বিজেপিকে সমর্থন করতে সরাসরি না করেননি এবং তাদের মধ্যে প্রধানমন্ত্রী মোদির একটি আবেদন ছিল। আমাদের যা করতে হয়েছিল, তা হলো–তাদের অনুসরণ করা। আমাদের প্রাথমিক অনুমান হলো, তাদের অর্ধেকই ভোটের দিন বিজেপিকে ভোট দিয়েছে।’

প্রতিশ্রুতিতে পরিপক্কতা

গ্যাস সিলিন্ডারের দাম আরও কমিয়ে আনা হবে। এমনকি দিওয়ালি ও হোলির মতো ধর্মীয় সব উৎসবে বিনা মূল্যে দেওয়া হবে সিলিন্ডার। এমন সব প্রতিশ্রুতি দিয়ে এবারের নির্বাচনী প্রচার চালায় বিজেপি। আর এই পরিষেবা বস্তিবাসীর জন্য থাকবে বলে ঘোষণা দেয় তারা।

দিল্লির ১৫ লাখ মানুষ ৬৭৫টি বস্তি ও দেড় হাজার ঝুপড়িতে থাকে। এতদিন এই দরিদ্র জনগোষ্ঠী আম আদমি পার্টিকে ভোট দিয়ে আসছে। এবার সেখানে ভাগ বসাতে মাঠে নামে। এমনকি তারা না পারলে যাতে আম আদমি পার্টিও না জিততে পারে, সে ব্যবস্থাও করেছে বিজেপি।

এবারের নির্বাচনে ব্যতিক্রমী এক কাজ করে বিজেপি। ২০২০ সালে আম আদমি পার্টির কল্যাণ প্রকল্পের সমালোচনা করেছিল তারা। এবার সেই সমালোচনা না করে সেটি আরও বাড়ানো ও সহজ করার প্রতিশ্রুতি দেয় বিজেপি। এ কারণে শিক্ষিত ভোটারদের একটি শ্রেণি আকৃষ্ট হয়েছে।

দীর্ঘ দুই বছর পর ফের বাংলাদেশিদের পর্যটন বা ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। রোববার থেকেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। কিন্তু এবার আর আগের নিয়মে ভিসা পাওয়া যাবে না। বদলে গেছে অ্যাপয়েন্টমেন্টের...
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভারতের প্রধান বিচারপতির একটি বক্তব্যকে কেন্দ্র করে দেশটির তরুণদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। আর এই ক্ষোভ থেকেই জন্ম নেয় ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি।...
সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ী সীমান্তে ভারতের বিএসএফ জোয়ানরা হঠাৎ করেই ২৮ জন মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু বিজিবির বাধায় দলটি বাংলাদেশে প্রবেশ করতে না পেরে খোলা...
দেড় দশকের বেশি সময় পর বদলের পথে ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে হারিয়ে নরেন্দ্র মোদির বিজেপি বসছে বাংলার মসনদে। কিন্তু প্রশ্ন হলো, এই পরিবর্তন কি শুধু ভারতের...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
বিশ্বকাপের ফাইনাল শেষে এবার বড় রহস্যের জন্ম দিয়েছে লিওনেল মেসির দেওয়া একটি সংক্ষিপ্ত বক্তব্য। বিশ্বকাপের ফাইনালে মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশে মেসির দেওয়া সেই সংক্ষিপ্ত বক্তব্য এখন সামাজিক...
ফেসবুকে এক নারীর সঙ্গে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী। এতে দাবি করা হয়েছে, দলের পক্ষ থেকে প্রকৃত ঘটনা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর