দিল্লিতে ‘তেলাপোকা’ ঝড়, কতটা চাপে মোদি?

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৬:৪৩ পিএম

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভারতের প্রধান বিচারপতির একটি বক্তব্যকে কেন্দ্র করে দেশটির তরুণদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। আর এই ক্ষোভ থেকেই জন্ম নেয় ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি। শুরুতে স্যাটায়ার বা ব্যঙ্গ হিসেবে শুরু হলেও, অল্প সময়ের মধ্যেই এই ‘তেলাপোকা’র দল সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। পরে আর তা শুধু অনলাইন ব্যঙ্গের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। গত শনিবার ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে শুরু হয় ‘তেলাপোকা বিক্ষোভ’। এতেই প্রশ্ন উঠেছে, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের পর এবার ভারতের সরকারও কি ‘জেন–জি’র কাছে হার মানবে? আজ আমরা বোঝার চেষ্টা করব, ককরোচ জনতা পার্টি কি সত্যিই ভারতের সরকারের জন্য হুমকি হয়ে উঠছে?

ব্যঙ্গ থেকে গণআন্দোলন
ককরোচ জনতা পার্টি বা সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে যুক্তরাষ্ট্র থেকে সদ্যই ভারতে ফিরেছেন। তিনি তাঁর অনুসারীদের, যাদের ‘তেলাপোকা’ বা ককরোচ বলা হয়, তাদের একত্রিত হওয়ার আহ্বান জানান। প্রথমবারের মতো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, মুখপাত্র নিয়োগ এবং শনিবারের বিক্ষোভ কর্মসূচি দিয়ে এই তেলাপোকার দল বুঝিয়ে দিচ্ছে, তারা এখন আর শুধু ব্যঙ্গের মধ্যে নেই। গত সপ্তাহে সিজেপি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে বিক্ষোভের ঘোষণা দেয়। প্রশ্নফাঁসসহ বিভিন্ন পরীক্ষাসংক্রান্ত বিতর্কের কারণে এই দাবি জোরালো হয়েছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তর মন্তরে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি পালন করে সিজেপি। এতে নেতৃত্ব দেন অভিজিৎ দিপকে।

প্রতিবেশী দেশের আদলে প্রতিবাদ?
বিপুলসংখ্যক তরুণ-তরুণী সিজেপির মূল শক্তি হওয়ায়, এই আন্দোলনকে স্বাভাবিকভাবেই প্রতিবেশী অঞ্চলের সাম্প্রতিক জেন–জি-নেতৃত্বাধীন রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে তুলনা করা হচ্ছে। গত বছর নেপালে বিশাল ছাত্র আন্দোলনের ফলে কে পি শর্মা ওলির সরকার পতন হয়। একইভাবে ২০২৪ সালে বাংলাদেশে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। তবে অভিজিৎ দিপকে এসব তুলনা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি নিজের ‘এক্স’ হ্যান্ডলে লিখেছেন, ‘ভারতের জেন–জিকে এ ধরনের তুলনার মাধ্যমে অপমান বা খাটো করবেন না। তারা তাদের সাংবিধানিক অধিকার বোঝে এবং শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে নিজেদের প্রতিবাদ প্রকাশ করবে।’

নরেন্দ্র মোদির ওপর প্রভাব?
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে বিজেপির জয়ের পরও তরুণদের এই দলের জনপ্রিয়তা প্রধানমন্ত্রীর ভাবমূর্তিতে আঘাত। একই সঙ্গে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ভূ-রাজনৈতিক সংকটে সাধারণ মানুষের অসন্তোষ বাড়ছে। তবে মোদি সরকারের জন্য সিজেপি তাৎক্ষণিক রাজনৈতিক ঝুঁকি নয়। সিজেপি এখনো কোনো নিবন্ধিত রাজনৈতিক দল নয়। তাছাড়া এর সাংগঠনিক কাঠামো ও নির্বাচনী সক্ষমতাও স্পষ্ট নয়। ফলে এটি সরকারের জন্য সরাসরি নির্বাচনী হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে না।

অনলাইন জনমত গঠনে প্রভাব
বিশ্লেষকদের মতে, আন্দোলনটির সবচেয়ে বড় প্রভাব নির্বাচনী রাজনীতির বাইরে, ডিজিটাল জনমত তৈরিতে। তরুণদের মধ্যে বেকারত্ব ও শিক্ষাব্যবস্থা নিয়ে অসন্তোষ বাড়লে এটি প্রতীকী আন্দোলন হিসেবে শক্তি পেতে পারে। ভারতের বিপুলসংখ্যক তরুণ ভোটারের মধ্যে যদি হতাশা ও ক্ষোভ বাড়ে, তাহলে সিজেপি সেই অসন্তোষের একটি প্রতীকী প্রকাশ হয়ে উঠতে পারে। এটি সরকারের জন্য দীর্ঘমেয়াদে চাপ তৈরি করতে পারে। সিজেপির সমর্থকদের একাংশ মনে করে, তাদের আন্দোলন দমনের চেষ্টা চলছে। সরকারপক্ষ আবার এটিকে আইনশৃঙ্খলা ও নিরাপত্তার প্রশ্ন হিসেবে ব্যাখ্যা করছে।

বিরোধী দলগুলোর প্রতিক্রিয়া
ভারতের বেশ কয়েকটি বিরোধী দল এরই মধ্যে এই আন্দোলনের প্রতি সহানুভূতি বা আংশিক সমর্থন জানিয়েছে। তবে প্রধান বিরোধী দল কংগ্রেস তুলনামূলকভাবে সতর্ক অবস্থান নিয়েছে। কংগ্রেস চুপ থাকলেও তাদের মিত্র সমাজবাদী পার্টি (এসপি), তৃণমূল কংগ্রেস (টিএমসি), শিবসেনা (ইউবিটি), আরজেডি, সিপিআই (এমএল) ও সিপিআইয়ের (এম) মতো দলগুলো এই বিক্ষোভকে স্বাগত জানিয়েছে।

ভারতের রাজ্যসভার তৃণমূলের উপনেতা সাগরিকা ঘোষ সংবাদমাধ্যমকে বলেছেন, ক্ষুব্ধ তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা এই আন্দোলনকে তাঁর দল সমর্থন করে। আবার আরজেডি মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেন, ‘আমাদের নেতা তেজস্বী যাদব প্রশ্নপত্র ফাঁসের ইস্যুতে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছেন। গণতন্ত্রে প্রত্যেকেরই প্রতিবাদের অধিকার রয়েছে।’ শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেন, ‘তেলাপোকাদের কখনোই অবমূল্যায়ন করা উচিত নয়।’ দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, এই বিক্ষোভ তরুণদের ক্ষোভ ও হতাশার বহিঃপ্রকাশ।

সব মিলিয়ে সিজেপি একটি স্থায়ী রাজনৈতিক শক্তিতে পরিণত হবে কি না, তা এখনো অনিশ্চিত। তবে বিশ্লেষকদের মতে, এই ধরনের আন্দোলন ভারতের তরুণ প্রজন্মের বেকারত্ব ও সামাজিক অসন্তোষের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।

সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ী সীমান্তে ভারতের বিএসএফ জোয়ানরা হঠাৎ করেই ২৮ জন মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু বিজিবির বাধায় দলটি বাংলাদেশে প্রবেশ করতে না পেরে খোলা...
বিধানসভা নির্বাচন নিয়ে পশ্চিমবঙ্গে যে শ্বাসরুদ্ধকর উত্তেজনা, তার অবসান ঘটতে চলেছে। সোমবার দুপুরের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে—কে বসছেন নবান্নের মসনদে। নরেন্দ্র মোদির বিজেপি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের...
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বইছে এক নজিরবিহীন জোয়ার। প্রথম দফায় ১৫২টি আসনে ভোট পড়েছে রেকর্ড ৯৩.১৯ শতাংশ। আর বুধবার দ্বিতীয় দফাতেও সেই হার ৯০ শতাংশ ছোঁয়ার অপেক্ষায়। যেখানে সাধারণ...
আগামী এপ্রিলে ভারতের চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গে ভোট হবে দুই দফায়। আর আসাম, কেরালা, তামিলনাড়ু ও পণ্ডিচেরিতে ভোট হবে এক দিনে।
সন্তানরা সুপ্রতিষ্ঠিত হওয়ার পরও বৃদ্ধ বাবা-মায়ের নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুর ঘটনা মাঝেমধ্যেই উঠে আসে খবরের শিরোনামে। সম্প্রতি তেমনই একটি ঘটনা ঘটে রাজধানীর মিরপুরের পল্লবীর এক ফ্ল্যাটে। সেখানে...
শেরপুর সীমান্তে কিছুতেই থামছে না হাতি-মানুষের দ্বন্দ্ব। সন্ধ্যা নামলেই গহীন বন থেকে লোকালয়ে চলে আসছে বন্যহাতির দল; সাবাড় করছে ফসল। ঘরবাড়ি রক্ষায় মশাল ও ঢাক-ঢোল নিয়ে নির্ঘুম রাত কাটছে সীমান্তবাসীর।...
বৈধ অস্ত্রের ওপর অগ্রিম আয়কর বাড়ানো হলে বৈধ ব্যবহারকারীরা নিরুৎসাহিত হবেন এবং বিপরীতে অবৈধ অস্ত্রধারীর সংখ্যা বাড়বে। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে মানববন্ধন করে এমন যুক্তি তুলে...
দিনে গড়ে সাড়ে পাঁচ হাজার টাকা বিক্রি করেন, এমন ছোট ব্যবসায়ীরাও আসছেন করের আওতায়। আসছে বাজেটে তাদের জন্য ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করা হচ্ছে। মূলত গ্রাম ও মফস্বল এলাকার ছোট ব্যবসাপ্রতিষ্ঠানকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর