যুদ্ধের চেহারাই বদলে দিয়েছে ড্রোন

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ পিএম

২০২৫ সালে যুদ্ধের চেহারা আমূল বদলে দিয়েছে ড্রোন প্রযুক্তি। রাশিয়া-ইউক্রেন থেকে শুরু করে বিশ্বের অধিকাংশ যুদ্ধক্ষেত্রে বাড়ছে ড্রোনের ব্যবহার। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে যুদ্ধে মোট হতাহতের ৭০ থেকে ৮০ শতাংশই হচ্ছে ড্রোন হামলায়। এরই মধ্যে ইউরোপের বহু দেশে ড্রোন আতঙ্ক ছড়িয়ে পড়ায় নতুন করে নিরাপত্তা নিয়ে ভাবতে হচ্ছে দেশগুলোকে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মানব ইতিহাসের এক নির্মম বাস্তবতা যুদ্ধ। আর ২০২৫ সালে এসে যুদ্ধের এক নতুন রূপের সাক্ষী হচ্ছে বিশ্ব। যুদ্ধ মানে এখন শুধু ট্যাংক, কামান বা বন্দুক হাতে সেনা অভিযান নয়। ইউক্রেন-রাশিয়া সংঘাত দেখিয়ে দিচ্ছে, যুদ্ধক্ষেত্রের সবচেয়ে প্রভাবশালী অস্ত্র এখন ড্রোন।

ড্রোন বিশেষজ্ঞ বেঞ্জামিন ওলগ বলেন, ‘এটি যুদ্ধকে আমূল বদলে দিয়েছে। এখন প্রায় ৫ থেকে ২০ কিলোমিটার জায়গা জুড়ে তৈরি হচ্ছে “ড্রোন কিলিং জোন”। এর ভেতর কোনো সামরিক যান বা শত্রুপক্ষের কোনো ড্রোন প্রবেশ করা মাত্রই তা শনাক্ত করে ধ্বংস করে ফেলা সম্ভব।’

ইউক্রেনের ফ্রন্টলাইনে এখন সবচেয়ে বেশি দেখা যায় ছোট, সস্তা কিন্তু ভয়ংকর এফপিভি ড্রোন। বর্তমান যুদ্ধে মোট হতাহতের একটি বিশাল অংশই প্রাণ হারাচ্ছে এই ড্রোনের আঘাতে।

বেঞ্জামিন ওলগ আরও বলেন, ‘এসব ড্রোনের কারণে যুদ্ধের খরচ অনেক কমে গেছে। মাত্র কয়েকশ ডলার দামের ড্রোন দিয়েই এখন ধ্বংস করা হচ্ছে মূল্যবান জীবন, মিলিয়ন ডলার মূল্যের ট্যাংক এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও অবকাঠামো।’

ড্রোন যুদ্ধের প্রভাব শুধু সামরিক ক্ষেত্রেই নয়, সাধারণ জনগণও এর অন্যতম ভুক্তভোগী। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের শহরগুলোতে প্রতিনিয়ত বাড়ছে নিহতের সংখ্যা। বহু মানুষ আহত হয়ে মানবেতর জীবন পার করছে।

এদিকে ইউরোপের বিভিন্ন দেশে ড্রোন অনুপ্রবেশের কারণে সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে জার্মানি, বেলজিয়াম ও ডেনমার্কসহ একাধিক দেশের বিমানবন্দর। ড্রোন হুমকি ঠেকানোর জন্য অনেক দেশ এরই মধ্যে ‘ড্রোন প্রাচীর’ তৈরির কথাও ভাবছে।

সেই সঙ্গে যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত আধুনিকায়নে বাড়তি নজর দিচ্ছে যুদ্ধপ্রবণ দেশগুলো। রেডিও সিগন্যাল জ্যামিং এড়াতে শুরু হয়েছে ফাইবার অপটিক্যাল ড্রোনের ব্যবহার। ইউক্রেনে সরবরাহ পথ ধ্বংসে এই প্রযুক্তি ইতিমধ্যে বড় প্রভাব ফেলেছে।

শুধু আকাশে নয়, পানির নিচেও বাড়ছে ড্রোনের ব্যবহার। সাবমেরিন নজরদারি, মাইন শনাক্তকরণ এবং গুরুত্বপূর্ণ সাবমেরিন কেবল ও পাইপলাইন রক্ষায় ব্যবহার হচ্ছে এসব ড্রোন।

অদূর ভবিষ্যতে ড্রোন পরিচালনায় ব্যাপক পরিবর্তন আসতে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত ড্রোন তখন পাইলট ছাড়াই নিজে নিজে লক্ষ্য শনাক্ত করতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে এআই ড্রোনই হতে পারে যুদ্ধক্ষেত্রের প্রধান শক্তি।

কল্পনা করুন—পৃথিবীর প্রতি দুই ব্যারেল তেলের একটি আসছে এমন এক দেশ থেকে, যেখানে হয় যুদ্ধ চলছে, নয়তো আন্তর্জাতিক বিধিনিষেধ। এটাই আজকের বাস্তবতা। টানা যুদ্ধ, গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয় হামলা আর...
জরুরি প্রয়োজনে কোনো জামানত ছাড়াই বিভিন্ন অ্যাপে মাত্র পাঁচ মিনিটে পাওয়া যাচ্ছে ঋণ। শুনতে তো দারুণ লাগছে, তাই না? কিন্তু আপনি কি জানেন, এই অ্যাপগুলোর আড়ালে কাজ করছে এক ভয়ংকর ব্ল্যাকমেইল চক্র?...
এতদিন ইরানের হুমকির মূল কেন্দ্রবিন্দুতে ছিল কেবল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন। হরমুজ প্রণালি ঘিরেও তৈরি হয়েছিল নতুন উত্তেজনা। কিন্তু এবার ইরানের এক প্রভাবশালী ধর্মীয় নেতা এমন মন্তব্য করেছেন, যা...
যুদ্ধ থামেনি। আলোচনাও এগোচ্ছে না। আর এর মধ্যেই বদলে যাচ্ছে ইরানের সামরিক কৌশল। এবার শুধু নিজের ভূখণ্ড রক্ষা নয়; সরাসরি শত্রুর ভূখণ্ডে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইরান। সামরিক নেতৃত্বে একের পর এক...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়। 
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
লোডিং...

এলাকার খবর