সয়াবিন তেলের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা 

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ ক্রেতা ও ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ ও ক্ষোভ। তবে বিক্রেতারা বলছেন, এখনো আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। বাজারে নতুন তেল আসলে বাড়ানো হবে দাম।

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ ক্রেতা ও ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ ও ক্ষোভ। তবে বিক্রেতারা বলছেন, এখনো আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। বাজারে নতুন তেল আসলে বাড়ানো হবে দাম।

নিত্যপণ্যের মূল্যস্ফীতি নিয়ে সাধারণ মানুষের অসহায়ত্বের মধ্যেই নতুন করে দাম বাড়লো বোতলজাত সয়াবিন তেলের। প্রতি লিটারে বেড়েছে ৫ টাকা। প্রতিদিনের রান্নায় প্রয়োজনীয় ভোজ্যতেলের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা।

বেশি বিপাকে বেসরকারি চাকরিজীবীরা। তারা জানান, নিত্যপণ্যের দাম যেভাবে বাড়ছে তাদের পক্ষে জীবনযাপন কঠিন হয়ে পড়ছে।

অন্যদিকে বিক্রেতারা বলছেন, বেশিরভাগ পণ্যের দাম বাড়ায় কম কিনছেন ক্রেতারা। এতে বিক্রি কমে গেছে। তাদের অভিযোগ, ঘাটতি না থাকলেও, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত তেল দিচ্ছে না কোম্পানিগুলো। 

এদিকে এ মুহূর্তে ভোজ্যতেলের দাম বাড়ানো ঠিক হয়নি বলে মনে করছে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদশে-ক্যাব। 

টিসিবির তথ্যমতে, এক বছরের ব্যবধানে দেশে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে প্রতি লিটারে ১৬ টাকা।

টানা তিন দফা কমার পর এবার দেশের বাজারে সোনার দাম বেড়েছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে সর্বোচ্চ বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর- সিআইআইডি'র ধারাবাহিক অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের বিদেশি পণ্য আটক...
প্রবাসী আয়ে প্রবৃদ্ধি ভালো থাকায় বৈদেশিক মুদ্রার মজুত ধরে রাখা গেলেও বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরির পথে বড় বাধা জ্বালানি সংকট ও অনিশ্চিত পরিবেশ। আজ বুধবার অর্থনীতির চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে রাজধানীতে...
চলতি অর্থবছরের শুরুতেই দেশের অর্থনীতিতে কিছুটা স্বস্তি মিলেছে। অর্থ পাচার নিয়ন্ত্রণ ও ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর উদ্যোগে রপ্তানি ও রেমিট্যান্স- দুই খাতেই এসেছে ইতিবাচক প্রবৃদ্ধি। জুলাই-আগস্টে...
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়নের আগে বিহার সরকারের উদ্বেগকে আমলে নেবে ভারতের কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারকে লেখা চিঠিতে এ কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
জামালপুরে ‘রাজীব পরিবহন’ নামের একটি বাসের রুট পারমিট বাতিল ও সড়ক নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয়...
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, আলভারেসকে পেতে ১০ কোটি ইউরোর বেশি প্রস্তাব দিয়েছিল বার্সা। আলভারেসও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু বার্সার প্রস্তাব ফিরিয়ে দেয়...
লোডিং...
```html```
পঠিতনির্বাচিত

এলাকার খবর