চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের নাম মো. করিম। তিনি একই এলাকার মোহাম্মদ শফির ছেলে। তিনি যুবদল কর্মী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, স্থানীয় বাজারেই ছিলেন করিম। এসময় রাস্তার ওপরে তার ওপর হামলা করে দুবৃর্ত্তরা। তার মাথা ও ঘাড়ে কুপিয়ে জখম করা হয়। পাশাপাশি পায়ে গুলি চালানো হয়।
ওসি বলেন, প্রাথমিকভাবে কেন এই হত্যাকাণ্ড ঘটেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে এই ঘটনার পর বাজারের দোকানপাট বন্ধ করে দেন দোকানিরা। এলাকায় আতঙ্ক বিরাজ করছে।



