ইরান পরমাণু অস্ত্র অর্জন করলে কী হবে?

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৩ পিএম

মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা নির্ভর করছে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর। বিশেষজ্ঞরা বলছেন, তেহরান সফল হলে এ অঞ্চলের অন্য দেশগুলোও তা অর্জনের চেষ্টা চালাবে। তবে সেটি ইতিবাচক চোখেই দেখছে ইরান। রুশ সংবাদমাধ্যম আরটির বিশ্লেষণী প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

মধ্যপ্রাচ্যে প্রায় ৩০ বছর ধরে আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় ইরানের পারমাণবিক কর্মসূচি। এর ওপরই নির্ভর করছে এই অঞ্চলের ভবিষ্যৎ।

সাম্প্রতিক বছরগুলোতে তেহরান ধারাবাহিকভাবে পারমাণবিক কর্মসূচি চালালেও তা যেন ধ্বংসাত্মক না হয়, সেদিকে জোর দিয়েছে। ইরানি কর্মকর্তারা বারবার বলেছেন, পারমাণবিক শক্তির বিকাশ প্রযুক্তিগত সার্বভৌমত্ব, জ্বালানি বৈচিত্র্য এবং স্বাধীন পররাষ্ট্রনীতির প্রতি তাঁদের প্রতিশ্রুতির অংশ।

বিশেষজ্ঞরা বলছেন, ভূরাজনৈতিক বাস্তবতা আইনি প্রতিশ্রুতির চেয়ে অনেক বেশি জটিল। আঞ্চলিক প্রেক্ষাপটে পারমাণবিক কর্মসূচির মাধ্যমে কেবল প্রযুক্তিগত সক্ষমতাই ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে।

আরটির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধিতার পরও ইরান পারমাণবিক কর্মসূচিতে সফল হলে মধ্যপ্রাচ্যে নতুন সামরিক প্রতিযোগিতা শুরু হবে। সৌদি আরব, তুরস্ক, মিসর ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো নতুন নিরাপত্তা কাঠামো তৈরি করবে বা পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টা চালাবে।

যদিও ইরানের রাজনৈতিক ও বিশেষজ্ঞ মহল এটি ইতিবাচকভাবেই দেখছে। তাঁদের মতে, মধ্যপ্রাচ্যজুড়ে পারমাণবিক কর্মসূচি কার্যকর হলে সম্মিলিতভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ প্রতিরোধ করা সম্ভব হবে।

এদিকে তুর্কি কর্মকর্তারা এরই মধ্যে স্বীকার করেছেন, তেহরান পারমাণবিক সক্ষমতা অর্জন করলে ক্ষমতার ভারসাম্যের এই রূপান্তর উপেক্ষা করতে পারবে না আঙ্কারা। এ ছাড়া কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও ইরানের পারমাণবিক শক্তির বিকাশ উৎসাহ জোগাচ্ছে এরদোয়ান প্রশাসনকে।

ইরানে আবার হামলা হলে বদলে যেতে পারে পুরো যুদ্ধের হিসাব! কারণ, এবার শুধু পাল্টা হামলার হুমকি নয়—ইরান বলছে, এবার এমন অস্ত্র ব্যবহার করা হবে, যা এখনো প্রকাশ্যেই আনা হয়নি। ইরানের বিপ্লবী গার্ডের...
মধ্যপ্রাচ্যের জলপথে যুদ্ধের দামামা বাজলে, তার সরাসরি আঁচ লাগে আমাদের দেশের সাধারণ মানুষের রান্নাঘর থেকে শুরু করে কারখানার চাকায়। ঠিক এমনটাই ঘটতে চলেছে। হরমুজ প্রণালির পর এবার বৈশ্বিক জ্বালানি...
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। একদিকে, মার্কিন সামরিক বাহিনী তাদের সদস্যদের অবস্থান যেন বাণিজ্যিক ডেটা থেকে শনাক্ত করা না যায়, সে জন্য সরকারি ডিভাইসে...
গত সপ্তাহ থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনী ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলা তীব্র হয়েছে। কিন্তু রণক্ষেত্রের এই বারুদের ধোঁয়ার ভেতরেই স্পষ্ট হয়ে উঠছে একটি বিশেষ তারিখের প্রভাব, ৩...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর