মোদি নাকি দিদি, পশ্চিমবঙ্গে এবার কে?

আপডেট : ০৪ মে ২০২৬, ০৮:০৩ এএম

বিধানসভা নির্বাচন নিয়ে পশ্চিমবঙ্গে যে শ্বাসরুদ্ধকর উত্তেজনা, তার অবসান ঘটতে চলেছে। সোমবার দুপুরের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে—কে বসছেন নবান্নের মসনদে। নরেন্দ্র মোদির বিজেপি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল? ভারতের ইতিহাসে তো বটেই, এমনকি স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের এমন ক্ষুরধার লড়াই আগে কখনো দেখা যায়নি। রাত পোহালেই পর্দা উঠবে এই মেগা-থ্রিলারের চূড়ান্ত অধ্যায়ের। এতে শেষ হাসি হাসবেন কে? 

স্নায়ুযুদ্ধের শুরু

সোমবার সকাল ৮টা থেকেই শুরু হবে ভোট গণনা। প্রথমে পোস্টাল ব্যালট এবং এরপর খোলা হবে ইভিএমের সিন্দুক। এবার নির্বাচন কমিশন গণনাকেন্দ্রের সংখ্যা কমিয়ে ৭৭টিতে নামিয়ে এনেছে।

ভোট তো শেষ, কিন্তু শুরু হয়েছে স্নায়ুযুদ্ধ। গত চার দিন ধরে স্ট্রং রুমের বাইরে রাত জেগে পাহারা দিচ্ছেন তৃণমূল ও বিজেপির নেতা-কর্মীরা। পাহারায় আছে কেন্দ্রীয় বাহিনীও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের কড়া নির্দেশ দিয়েছেন—একটি ভোটও যেন চুরি না হয়। গণনাকেন্দ্রের গণ্ডির বাইরে পাঁচ হাজার কর্মীকে প্রস্তুত থাকার নির্দেশও দেওয়া হয়েছে। অন্যদিকে বিজেপিও ছেড়ে কথা বলছে না। তাদের বিশ্বাস, এবার পরিবর্তনের হাওয়া প্রবল।

অবাক করা বিষয় হলো, এই নির্বাচনের নজর শুধু পশ্চিমবঙ্গের দিকে নিবদ্ধ নেই। সীমান্ত পেরিয়ে বাংলাদেশের মানুষের কাছেও এটি এখন আলোচনার প্রধান বিষয়। এপার বাংলার চোখও এখন ওপার বাংলার দিকে।

সমীক্ষা কী বলছে?

অ্যাক্সিস মাই ইন্ডিয়া বা সি ভোটারের মতো পরিচিত কোনো সংস্থাই এবার নিশ্চিত করে বলতে পারছে না কে জিতছে। বিজেপি কি এবার সত্যিই অসাধ্য সাধন করবে? নাকি ‘বাঙালি বনাম বহিরাগত’ তত্ত্বে দিদিরই জয় হবে?

সমীকরণে অনেকগুলো যদি-কিন্তু কাজ করছে। হিন্দু মধ্যবিত্ত বাঙালির একটি অংশ পরিবর্তনের পক্ষে মোদির হাত ধরলেও এক-তৃতীয়াংশ সংখ্যালঘু মুসলিম ভোটার এবং নারীরা কি এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের অটুট ঢাল হয়ে আছেন? ১৫ বছরের প্রতিষ্ঠানবিরোধী হাওয়া নাকি দিদির আকাশচুম্বী জনপ্রিয়তা—কোনটি শেষ পর্যন্ত বাজি মারবে, তা নিয়ে খোদ সমীক্ষকরাও দ্বিধাবিভক্ত।

বিজেপি এবার কোমর বেঁধে নেমেছে। ভোট দেওয়ার পদ্ধতিতে কারচুপির আশঙ্কা কম থাকায় তারা অনেকটা নির্ভার। কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে মন্দিরে মন্দিরে প্রার্থনা করতে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তাদের সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে গণনাকেন্দ্রের প্রতিটি ইঞ্চি পাহারা দিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ২৪ ঘণ্টা খোলা রাখা হয়েছে যেকোনো অনিয়ম সামাল দিতে। একপক্ষ বলছে ‘পরিবর্তন’, অন্যপক্ষ বলছে ‘নিজেদের মেয়েকেই চায়’। এই দুই বিপরীতমুখী স্লোগানের ফলাফল সোমবার দুপুরের মধ্যেই সবার সামনে আসবে।

পশ্চিমবঙ্গের এই নির্বাচন কেবল একটি জয়-পরাজয়ের লড়াই নয়, এটি ভারতীয় রাজনীতির মেরুকরণের এক অগ্নিপরীক্ষা। সেই পরীক্ষায় কে উত্তীর্ণ হচ্ছেন আর কার ভাগ্যে জুটছে পরাজয়—তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে সোমবার দুপুর পর্যন্ত। ততক্ষণ এই টান টান উত্তেজনা আর দোলাচলেই কাটছে বঙ্গবাসীর সময়।

দীর্ঘ দুই বছর পর ফের বাংলাদেশিদের পর্যটন বা ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। রোববার থেকেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। কিন্তু এবার আর আগের নিয়মে ভিসা পাওয়া যাবে না। বদলে গেছে অ্যাপয়েন্টমেন্টের...
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভারতের প্রধান বিচারপতির একটি বক্তব্যকে কেন্দ্র করে দেশটির তরুণদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। আর এই ক্ষোভ থেকেই জন্ম নেয় ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি।...
সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ী সীমান্তে ভারতের বিএসএফ জোয়ানরা হঠাৎ করেই ২৮ জন মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু বিজিবির বাধায় দলটি বাংলাদেশে প্রবেশ করতে না পেরে খোলা...
দেড় দশকের বেশি সময় পর বদলের পথে ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে হারিয়ে নরেন্দ্র মোদির বিজেপি বসছে বাংলার মসনদে। কিন্তু প্রশ্ন হলো, এই পরিবর্তন কি শুধু ভারতের...
ইরানের জোরদার প্রতিরক্ষায় রণকৌশল পরিবর্তনের পরিকল্পনা যু্ক্তরাষ্ট্রের। তেহরানের সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক ঘাঁটির কয়েকটি ইসরায়েলে সরাতে চায় ওয়াশিংটন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে...
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কিশোর অপরাধী চক্র পাটালি গ্রুপের মূল হোতা মো. শামীম পাটালিসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ...
রাজধানীর দিয়াবাড়ি এলাকায় তুরাগ নদী থেকে মরদেহ উদ্ধার হওয়া রনি মোল্লা ছিলেন মাদকাসক্ত। দুইবছর ধরে নিরাময় কেন্দ্রে নিয়েছেন চিকিৎসা। কোনো দলের সাথে কখনোই তার সম্পৃক্ততা ছিল না বলে জানিয়েছে পরিবার।...
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে মন্তব্য করে এর তদন্ত করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর