পাসপোর্ট পেতে ভোগান্তি থামছেই না

পুলিশ ভেরিফিকেশন বাদ হলেও পাসপোর্ট আবেদনকারীদের দুর্ভোগ কমেনি। এনআইডি যাচাই, একাধিক জন্ম সনদ, নির্বাচন অফিসে দৌড়ঝাঁপ এবং দালাল ছাড়া আবেদন বাতিলের অভিযোগে ভোগান্তিতে পড়ছেন সেবা গ্রহীতারা ও কর্মকর্তারা।

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ১০:২২ এএম

পুলিশ ভেরিফিকেশনের ভোগান্তি থেকে মুক্তি পেলেও দুর্ভোগ কমেনি পাসপোর্ট আবেদনকারীদের। এনআইডি বা এক ব্যক্তির একাধিক জন্ম সনদ থাকায় নানা সমস্যা দেখা দিচ্ছে। নির্ধারিত দালাল ছাড়া আবেদন জমা দিলে বিভিন্ন অজুহাতে তা বাতিল করার অভিযোগও রয়েছে। ফলে সেবা প্রার্থীদের পাশাপাশি বিড়ম্বনায় পাসপোর্ট কর্মকর্তারাও।

ভুক্তভোগীরা বলছেন, পুলিশ ভেরিফিকেশনের বাধ্যবাধকতা তুলে দেওয়ায় পাসপোর্ট পেতে ভোগান্তি অনেকটাই কমেছে। তবে জাতীয় পরিচয়পত্রসহ অন্য কাগজপত্র যাচাইয়ে দীর্ঘ সময় লাগায় চরম ভোগান্তিতে পড়ছেন সেবা প্রার্থীরা।

এদিকে মেহেরপুর পাসপোর্ট অফিসে সেবা গ্রহীতাদের এনআইডির ভেরিফায়েড কপি সংগ্রহ করতে যেতে হয় নির্বাচন অফিসে। ফলে হয়রানিতে পড়ছেন গ্রাহকেরা। আবেদনপত্রে অহেতুক ভুল ধরে দিনের পর দিন হয়রানির অভিযোগও রয়েছে।

প্রতীকী ছবিএ বিষয়ে মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. সরবেশ আলী বলেন, কাগজপত্র সঠিকভাবে যাচাইয়ের জন্যই গ্রাহকদের নির্বাচন অফিসে পাঠানো হয়।

এদিকে কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক অলিউল ইসলাম বলেন, নির্ধারিত দালাল ছাড়া জমা দিলে নানা অজুহাতে বাতিল হয় আবেদন। ফলে বাধ্য হয়ে দালালদের দিতে হয় বাড়তি কয়েক হাজার টাকা।

রাজধানীর ডেমরা পুলিশ লাইনসে কর্মরত পুলিশ কনস্টেবল সাইদুল ইসলামের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার কারণ তদন্তে...
পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের রেকর্ডভুক্ত জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা নুরুজ্জামান কাফির বিরুদ্ধে। তবে তাঁর দাবি,...
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান শেষে সায়েন্সল্যাবের দিকে ফিরে গেছে। পুলিশ সচিবালয়ে প্রবেশে বাধা দেয়। একই দাবিতে উত্তরাসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক...
উত্তরার সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ। আজ বুধবার এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে তারা।
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনা সরকারের অন্যতম সমালোচিত সিদ্ধান্ত ছিল ইন্টারনেট শাটডাউন এবং তা নিয়ে মিথ্যাচার। ২০২৪ সালের ১৮ জুলাই প্রথমবারের মত সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। পরদিন ১৯...
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন সেনাসদস্য। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।
 গোল উৎসব হয়েছে ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। বুকায়ো সাকার হ্যাটট্রিকে, ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড। প্রথমার্ধে ১ গোলও দিতে না পারা ফরাসিরা, দ্বিতীয়ার্ধে এমবাপের জোড়া...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর