উত্তরার সড়ক এড়িয়ে চলার পরামর্শ পুলিশের

উত্তরার সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ। আজ বুধবার এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে তারা।

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৩:০৬ পিএম

উত্তরার সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ। আজ বুধবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে তারা।

বার্তায় বলা হয়, বর্তমানে উত্তরা বিএনএস টাওয়ারের সামনে এবং ইসিবি চত্বরের উভয় পাশে সড়ক অবরোধ করে আন্দোলন চলমান থাকায় সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে।

এর ফলে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্টমুখী অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহনের দীর্ঘ সারি এরই মধ্যে কুড়িল ফ্লাইওভার পর্যন্ত পৌঁছে গেছে।

এতে আরও বলা হয়, নাগরিকদের সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। ট্রাফিক পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামের চলন্ত একটি ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ১০টায় দায়িত্ব অবহেলার কারণে চারজন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব না মেলায় নতুন করে প্রশ্ন তুলেছেন নিহতদের স্বজন ও...
রাজধানীর পশ্চিম জুরাইনে একটি হেফজ মাদ্রাসার ছাদ থেকে পড়ে ইয়ামিন (১০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে কীভাবে সে ছাদ থেকে নিচে পড়ে গেছে, তা নিশ্চিত করে জানাতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ।
সরকারিভাবে সারের কোনো সংকট নেই বলা হলেও মাঠের চিত্র ভিন্ন। সারের অভাবে প্রতিদিনই বাড়ছে কৃষকের ভোগান্তি। চাষিদের অভিযোগ, ডিলারের কাছে সার না মিললেও খুচরা দোকানে চড়া দামে কিনতে হচ্ছে। অসাধু ব্যবসায়ী...
টানা তিন দফা কমার পর এবার দেশের বাজারে সোনার দাম বেড়েছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে সর্বোচ্চ বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা।
নাটোরে আনারুল ইসলাম নামের এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে এই ঘটনাটি ঘটে।
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের দলুগাজীর মোড় এলাকায় লোকাল বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে...
লোডিং...

এলাকার খবর