প্লাস্টিকের দাপটে সংকটে মৃৎশিল্প, ঐতিহ্য হারাচ্ছে মাটির খেলনা

বৈশাখী মেলাকে ঘিরে মাটির খেলনা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। তবে প্লাস্টিক পণ্যের দাপটে হারিয়ে যাচ্ছে এই ঐতিহ্য। টিকে থাকতে প্রয়োজন সরকারি সহায়তা ও বাজার ব্যবস্থাপনা।

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১২:০৫ পিএম

বৈশাখী মেলার জন্য মাটির গাড়িসহ নানা ধরনের খেলনা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। তবে ক্ষতিকর প্লাস্টিক পণ্যের দাপটে দিন দিন হারিয়ে যাচ্ছে পরিবেশবান্ধব এসব খেলনা। গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে সরকারিভাবে বিশেষ সহায়তার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া-বাদুড়তলা গ্রামের ননী সিংহ। বৈশাখী মেলার জন্য খেলনাগাড়ি তৈরি করছেন প্রায় ৫০ বছর ধরে। এক সময় এই গ্রামের অনেক পরিবার মাটি, বাঁশ ও কাগজের খেলনা বানিয়ে জীবিকা নির্বাহ করত। এক সময় এসবই ছিল গ্রামীণ মেলার প্রধান আকর্ষণ। এখন হাতে গোনা কয়েকজন ধরে রেখেছেন এই পেশা।

ননী সিংহ বলেন, ‘আগে ব্যবসা ভালো হত। এখন খালি লোকসান।’

আরেক ব্যবসায়ী জানান, আগে অনেক জায়গায় মেলা হত আর এখন অনেক জায়গায় মেলা হতে দেওয়া হয় না। এ কারণে পয়লা বৈশাখে আগের মতো আর লাভ হয় না।

নববর্ষ উপলক্ষে বিভিন্ন সামগ্রী তৈরিতে ব্যস্ত শেরপুরের মৃৎশিল্পীরা। এই জেলার ৩০০ বছরের ঐতিহ্যবাহী চান্দের নগর বৈশাখী মেলা এবারও বসবে।  

ব্যবসায়ীরা জানান, পয়লা বৈশাখে মেলা উপলক্ষে শেরপুরের মৃৎশিল্পীরা খুশি। বিভিন্ন সামগ্রী তৈরিতে ব্যস্ত তাঁরা।

নীলফামারীর সৈয়দপুরের চওড়া ইউনিয়নের পালপাড়ার মৃৎশিল্পের ঐতিহ্য প্রায় ৪০০ বছরের। এখনও ১০০ পরিবার এই কাজের সঙ্গে যুক্ত। বিভিন্ন মেলা সামনে রেখে ব্যস্ততা বাড়ে তাঁদের। 

ব্যবসায়ীরা বলছেন, ব্যবসায় আগের মতো আর মাটির পণ্য তৈরি করে লাভ করা যায় না।

নীলফামারী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আনিছুর রহমান বলেন, আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে যেন এ শিল্প টিকে থাকতে পারে, পণ্য বাজারজাত করতে পারে এ জন্য রাষ্ট্রীয় সহায়তা জরুরি। মাটির খেলনার মতো গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে প্রশিক্ষণ, সরকারি পৃষ্ঠপোষকতা এবং বাজার ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্বও প্রয়োজন।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর-কাবিরাজপাড়া থেকে ১১টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে দুটি ককটেল বিস্ফোরণের পর অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার...
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন গড়ে ৭০ জনের বেশি রোগী। এ বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৬ জনের। স্বাস্থ্যবিভাগের কীটতাত্ত্বিক জরিপে শহরের ৩৬ শতাংশ বাড়িতেই...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহরণের শিকার ১১ মাসের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার ৩৬ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিবতলা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর