সাতক্ষীরার হিমসাগর আম যাচ্ছে ইউরোপে 

আপডেট : ১৬ মে ২০২৬, ০৭:২৭ পিএম

ইউরোপের বাজারে যাচ্ছে সাতক্ষীরার হিমসাগর আম। শনিবার প্রথম দিনে দেড় হাজার কেজি আম পাঠানো হলো যুক্তরাজ্য ও ইতালিতে। রপ্তানি করতে পেরে খুশি চাষিরা। কঠোরভাবে মান যাচাইয়ের পর বিদেশে আম পাঠানোর কথা জানালেন রপ্তানিকারকরা। 

মাটি ও আবহাওয়া অনুকূল হওয়ায় অন্যান্য জেলার আগেই পাড়া হয় সাতক্ষীরার আম। 

২০১৪ সাল থেকে এই আম রপ্তানি হচ্ছে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে। মান বজায় রাখতে মৌসুমের শুরু থেকেই সচেতন থাকেন চাষিরা। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং খাদ্য ও কৃষি সংস্থার সহায়তায় শনিবার প্রথম দিনে বিদেশে পাঠানো হলো দেড় হাজার কেজি হিমসাগর আম। 

ঢাকা চেইন ইন্টারন্যাশনালের কো-অর্ডিনেটর মো. রাসেল বলেন, ‘আমরা দীর্ঘদিন ইউরোপে সাতক্ষীরার বিখ্যাত হিমসাগর আম রপ্তানি করে আসছি। আমরা সাধারণত বাগানমালিকদের সাথে চুক্তিবদ্ধ হই। এরপর ফ্রেশ আম হার্ভেস্টিংয়ের মাধ্যমে ঢাকায় পাঠানো হয়| ঢাকায় প্যাকেজ সেন্টারে আবারও যাচাই-বাছাইয়ের পর সনদ নেওয়া হয়। এরপর লন্ডন ও ইতালি যাবে। আজকে দেড় মেট্রিক টন ইউরোপে যাচ্ছে। আমরা হয়ত এবার ১০০ মেট্রিক টন আম বিদেশে পাঠাব।’ 

কৃষি বিভাগ জানিয়েছে, এই জেলা থেকে মোট ১০০ মেট্রিক টন হিমসাগর ও ল্যাংড়া জাতের আম রপ্তানি করা হবে। 

সাতক্ষীরা উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, ‘বিদেশে যারা আম পাঠান, তারা ইতোমধ্যে তাদের নিজ ক্রয়কৃত বাগান থেকে হিমসাগর আম সংগ্রহ করে বিদেশে পাঠানো শুরু করবেন। এবার ১০০ মেট্রিক টন আম বিদেশে যাবে। কৃষিবিভাগ চেষ্টা করে যাচ্ছে, কেউ যাতে আমে কেমিক্যাল মিশ্রিত করতে না পারে।’

সাতক্ষীরায় এবার ৪ হাজার হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্য ৭০ হাজার মেট্রিক টন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ভবিষ্যতে পানি উন্নয়ন বোর্ড নয়, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। যাতে পানি নিষ্কাশনের প্রয়োজন হলে সময়মতো...
শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালক ও যাত্রীসহ দুইজনের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ঢাকার দোহার উপজেলার পদ্মানদীর মাহমুদপুরের একটি খালে নিখোঁজের একদিন পর মারুফ (১৬) নামের এক শিক্ষা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মাহমুদপুরের কাটাখালের তলদেশ থেকে...
মাদারীপুরে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে নগদ ৬৪ হাজার টাকার বেশি অর্থ ও প্রিয় খেলনা নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় আট বছরের এক শিশু। নিখোঁজ হওয়ার একদিন পর মাদারীপুর সদর হাসপাতাল থেকে তাকে উদ্ধার করেন...
প্রতিষ্ঠার পর থেকে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, মানবিক সেবা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা...
ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
ইভেন্টটির অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি উপস্থিত থেকে বিজয়ীদের সঙ্গে সময় কাটান, ভক্তদের সঙ্গে ছবি তোলেন এবং আন্তরিকভাবে সবার সঙ্গে মতবিনিময় করেন-যা পুরো...
তা স্পেন কোচের ভয়টা কী নিয়ে? দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনাকে নিয়ে? নাকি মেসিকে নিয়ে? ফুয়েন্তে জানালেন ম্যাচের গুরুত্ব, মাঠের অবস্থা বা অন্য কোনো বিষয় তাঁকে ভাবাচ্ছে না। বরং তিনি ভয় পাচ্ছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর