উত্তরবঙ্গে গ্রামীণ পর্যটনের নতুন দিগন্ত

উত্তরবঙ্গে টেকসই ও কমিউনিটিভিত্তিক পর্যটন বিকাশে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে আরডিএ ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। ‘উত্তরাভিযান’ পর্যটনের মাধ্যমে অঞ্চলের প্রকৃতি, সংস্কৃতি ও গ্রামীণ জীবনধারাকে পর্যটনের আকর্ষণ হিসেবে তুলে ধরা হবে।

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৮:১৮ পিএম

দেশের গ্রামীণ পর্যটন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত এ চুক্তিকে উত্তরবঙ্গের টেকসই ও কমিউনিটিভিত্তিক পর্যটন উন্নয়নের ক্ষেত্রে একটি মাইলফলক উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন সংশ্লিষ্টরা।

সমঝোতা স্মারকের মাধ্যমে আরডিএ পরিচালিত রুরাল ইকো-ট্যুরিজম প্রোগ্রাম প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভের পাশাপাশি বাস্তবায়নের নতুন গতি ও পরিসর অর্জন করেছে। বিশেষজ্ঞ ও অংশীজনদের মতে, এ উদ্যোগ উত্তরবঙ্গের গ্রামভিত্তিক পর্যটনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় উদ্যোক্তা তৈরির সুযোগ বৃদ্ধি, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং কমিউনিটিভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত সচিব জনাব আব্দুর রউফ। এ সময় প্রকল্পটির মূল প্রস্তাবনা উপস্থাপন করেন রুরাল ইকো-ট্যুরিজম প্রোগ্রামের ফোকাল পারসন ড. মাকসুদুল আলম খান।

প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশে তুলে ধরার লক্ষ্যে একটি স্বতন্ত্র পর্যটন ব্র্যান্ড ‘উত্তরাভিযান’ গড়ে তোলা হয়েছে। এই ব্র্যান্ডের মাধ্যমে অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, কৃষিনির্ভর জীবনধারা এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনচিত্রকে পর্যটনের মূল আকর্ষণ হিসেবে উপস্থাপন করা হবে।

প্রকল্পটির বেসরকারি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে গবেষণা ও উন্নয়ন সংস্থা ‘ডাহুক’। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মাগফি রেজা সিদ্দিক উপস্থিত ছিলেন এবং তিনি প্রকল্পটির দীর্ঘমেয়াদি সম্ভাবনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পর্যায়ের অংশীজনেরা উপস্থিত ছিলেন। তারা উত্তরবঙ্গকে একটি টেকসই, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বমানের গ্রামীণ পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগ শুধু পর্যটন খাতের বিকাশই নয়, বরং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং স্থানীয় অর্থনীতির সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব না মেলায় নতুন করে প্রশ্ন তুলেছেন নিহতদের স্বজন ও...
রাজশাহীর আড়ানী স্টেশনের কাছে রেললাইন ভেঙে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ভাঙা অংশ মেরামত করে প্রায় দুই ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়।
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর