রাজধানীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২১ এএম

রাজধানীর কদমতলী থানাধীন জুরাইন এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামে এক স্যানিটারি মিস্ত্রি নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জুরাইনের নবারুণ গলিতে এ ঘটনা হয়।

নিহত মিন্টু মাদারীপুর জেলার কালকিনী থানার চরফতে বাহাদুর গ্রামের মৃত আবুল হোসেন মৃধার ছেলে। তিনি বর্তমানে দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ মোকামপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় পরিবারের সাথে বসবাস করতেন।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন মন্ডল বলেন, ‘আমরা ৯৯৯ এ খবর পেয়ে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে তাকে গুরুতর আহত এবং অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত তাকে রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এসআই আরও বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারনা করছি ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় কে বা কারা তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে ফেলে পালিয়ে যায়।  আমরা স্থানীয়দের জিজ্ঞেস করেও এ ব্যাপারে কোনো কিছু জানতে পারিনি। নিহতের দুই পায়ের রগ কাটা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।’

এসআই মিঠুন মণ্ডলের ভাষ্য, ‘প্রাথমিক তদন্তে মাদক ব্যবসা কে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে আমরা ধারণা করছি। ময়নাতদন্তের জন্য মরদেহটি বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

নিহতের সুমনের বড় বোন সালমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সন্ধ্যায় পথচারীরা ফোন করে আমাদের বলে আমার ভাইকে কে বা কারা মেরে ফেলে রেখে গেছে। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখি ভাইয়ের এই অবস্থা।’ 

সালমা আক্তার আরও বলেন, ‘‘গত কয়েকদিন ধরেই সুমন বেশ চুপচাপ থাকতো। তার ভেতরে কোনো দুশ্চিন্তা কাজ করছিল কি না তা আমরা বুঝতে পারিনি। তবে সে মাঝেমধ্যে বলতো— ‘আমাকে মেরে ফেলবে’।’

রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় নানা অভিযোগে ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ডিএমপির বিভিন্ন থানায় ৫৩ টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান...
খুলনার রূপসায় মো. জাকির হোসেন নামে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্বল্পবাহিরদিয়া এলাকায় তাকে গুলি করা হয়। 
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংগঠিত নানান ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এতে ১৫৩ জনের নাম উল্লেখ করে এবং ৩০০ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে। 
রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন হত্যা মামলার রায়ে আসামি লিমন মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
পঞ্চগড়ের বোদায় থ্রি হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় আহত আট যাত্রী হন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ধারা নিউজের সিনিয়র রিপোর্টার আলী আজগর খোকনের স্ত্রী ও পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক...
মেঘনায় ফেরি মাস্টারকে গ্রেপ্তারের প্রতিবাদে শনবিার সকাল থেকে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসির কর্মীরা। ফেরিতে বাল্কহেডের ধাক্কায় এক শিশু নিহতের ঘটনায় ফেরি মাস্টারকে...
আমেরিকার সব বিমানবন্দরে বিমান উড্ডয়ন সাময়িক বন্ধ রাখার চার ঘণ্টা পর চলাচলের অনুমতি দিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন–এফএএ। শুক্রবার বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থায়...
বড় আকারের প্রযুক্তিগত বিভ্রাটের মুখে পড়েছে বহুল ব্যবহৃত অপারেটিং সিস্টেম প্রতিষ্ঠান মাইক্রোসফট। এতে প্রতিষ্ঠানটির আউটলুক, ক্লাউড স্টোরেজ, টিমস এবং প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর