আমেরিকার সব বিমানবন্দরে বিমান উড্ডয়ন সাময়িক বন্ধ করে দিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন–এফএএ। শুক্রবার বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে প্রায় ৭ হাজার ফ্লাইটের যাত্রা বাতিল বা বিলম্বিত হয়েছে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
এফএএ জানিয়েছে, আকাশে থাকা উড়োজাহাজগুলো গন্তব্যে নামতে পারবে। তবে নতুন কোনো ফ্লাইট উড়তে পারবে না। প্রতিটি আন্তর্জাতিক ফ্লাইটের বিষয়ে আলাদা সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে সংস্থাটি।
তবে যুক্তরাষ্ট্রে কোনো ধরনের হামলার পূর্বাভাস নেই বলে জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার পর এ নিয়ে দ্বিতীয়বার দেশটির সব ফ্লাইট বন্ধ করা হলো।
এর আগে, ২০২৩ সালের জানুয়ারিতে অভ্যন্তরীণ সব ফ্লাইটের উড্ডয়ন দুই ঘণ্টার জন্য বন্ধ রেখেছিল এফএএ।


