নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির ৩ আসনের প্রার্থী

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৬ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের দুটি ও বরগুনার একটি আসন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী। এর মধ্য বরিশাল-৫ (সদর) ও বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে দলটির প্রার্থী ইকবাল হোসেন তাপস নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এছাড়া বরগুনা–১ (তালতলী-আমতলী) আসন থেকেও সড়ে দাঁড়িয়েছেন জাপা প্রার্থী খলিলুর রহমান।

আজ রোববার বেলা ১১টায় বরিশাল নগরীর রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে আয়োজিত জেলা ও মহানগর জাতীয় পার্টির আয়োজনে কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন জাতীয় পার্টির প্রার্থীরা। 

মতবিনিময় সভার শুরুতে বরিশাল-৫ (সদর) ও বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) দুটি আসন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেন, ‘আগামী ৭ জানুয়ারির নির্বাচন সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দিকে এগোচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে না। এই নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে সরকারে পক্ষপাতদুষ্ট। এতে খুন, জালিয়াতির প্রমাণ পাওয়ার পরও বলছেন মোটা দাগে কোনো অনিয়ম হচ্ছে না।’

ইকবাল হোসেন তাপস আরও বলেন, ‘জনগণ ও আমার মতামত এই নির্বাচন আবার ভাগাভাগি ও প্রহসনের নির্বাচন দিতে যাচ্ছে। সেই নির্বাচনের সাক্ষী হিসেবে আমরা থাকতে চাই, কিন্তু সেই নির্বাচনের প্রতিযোগী হিসেবে আমরা থাকতে চাই না। জাতীয় পার্টি ২৮৭টি আসনে মনোনয়ন দিয়েছে আর ২৬টি আসন জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে। এই ২৬টি ছাড়া বাকিগুলোর প্রার্থীদের ওপর অন্যায়–অবিচার করা হচ্ছে।’ 

‘নির্বাচন কমিশন বলছে কোনো সহিংসতা হয়নি। কিন্তু দিন দিন সহিংসতা বেড়েই চলছে। ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে লেজুড়ভিত্তিক কিছু মানুষ অংশ নিচ্ছে। তাই আমি এতদিন মাঠ পর্যবেক্ষণ করে ও নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি।’– বলেন ইকবাল হোসেন তাপস। 

এদিকে, একই সময় নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন বরগুনা–১ (তালতলী-আমতলী) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী খলিলুর রহমান। 

খলিলুর রহমান বলেন, ‘এই পরিস্থিতে নির্বাচন সুষ্ঠ হবে না। যারা অংশ নিয়েছে তারা নির্বাচন করুক, আমার ভালো লাগেনি, আমার বিশ্বাস হয়নি যে সুষ্ঠু হবে। তাই আমি সড়ে দাঁড়ালাম।’ 

আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশার মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। এসময় জাতীয় পার্টির জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কাউন্সিলর না থাকায় বরিশাল সিটিতে নাগরিক ভোগান্তি চরমে। ৩০টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের দায়িত্ব ন্যস্ত হয়েছে ১৬ জন সরকারি কর্মকর্তার ওপর। তবে মূল দাপ্তরিক কাজের পাশাপাশি সিটির অতিরিক্ত এই দায়িত্ব...
বেপরোয়া গতি ও অবৈধ বাহনের দৌরাত্মে বরিশাল বিভাগের সড়ক-মহাসড়কে বেড়েছে সড়ক দুর্ঘটনা। গত বছরের তুলনায় এ বছর দুর্ঘটনা বেড়েছে ১৯ ভাগ। মামলা-জরিমানা সত্ত্বেও কমছে না দুর্ঘটনায় আহত-নিহতের সংখ্যা। বিআরটিএ...
বরিশাল বিভাগের ৪৫ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জমি না থাকায় জরাজীর্ণ অনেক ভবনের সংস্কার থমকে আছে। পাঁচ শতাধিক স্কুলের জমির রেকর্ড ও কাগজপত্রের সঠিক তথ্য নেই। ঝুঁকি নিয়ে এসব স্কুলে ক্লাস...
বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সোয়া ৬টায় এ দুর্ঘটনা হয়। 
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর